শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মসজিদ কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ায় হামলা ভাংচুর

এম,জিয়াবুল হক,চকরিয়া by এম,জিয়াবুল হক,চকরিয়া
সোমবার, ৯ জানুয়ারি ২০২৩
0 0
মসজিদ কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ায় হামলা ভাংচুর
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে মসজিদ কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ায় ক্ষোভের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে কতিপয় লোকজন। শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফজু মিয়াজির চর গ্রামে ঘটেছে এ ঘটনা।

এ ঘটনার পর এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে বাড়িতে হামলার ঘটনায় ভুক্তভোগি পরিবারের গৃহকর্তা স্থানীয় জালাল আহমদের পুত্র হাফেজ মৌলানা মহি উদ্দিন বাদী হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা হাফেজ মৌলানা মহি উদ্দিন বলেন, তিনি চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পালাকাটা খোন্দকার পাড়া মসজিদের খতিব ও ইমাম হিসেবে চাকুরী করেন।

চাকুরীর সুবাদে তার বাড়ি ফিরতে রাত হয়। সম্প্রতি সময়ে স্থানীয় পুর্ববড় ভেওলা ইউনিয়নের নিজ গ্রামে ফজুমিয়াজির চর বায়তুল করিম জামে মসজিদ কমিটির নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করছিলেন।

হাফেজ মৌলানা মহি উদ্দিন অভিযোগ করে বলেন, এলাকার মসজিদ কমিটির নির্বাচনে তিনি প্রার্থী হওয়ায় কতিপয় লোকজন তা কোনমতে মেনে নিতে পারছে না।

এরই জের ধরে একই এলাকার মৃত নজির আহমদের পুত্র নাজেম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগি জসিম উদ্দিনের পুত্র রেজাউল করিম, আমির উদ্দিনের পুত্র হাবিব উল্লাহ, আলি আহমদের ছেলে মুসলিম উদ্দিন ও নাজেম উদ্দিনের ছেলে নাজমুল হাসান ফারেছসহ ভাড়াটিয়া লোকজন শুক্রবার রাত ৯টার দিকে আমার বসতবাড়িতে ঢুকে হামলা, লুটপাট ও ভাংচুর চালায়।

এসময় কোন পুরুষ সদস্য না থাকার সুযোগে বাড়ির সামনের ও পেছনের দরজা ভাংচুর চালিয়ে বাড়িতে ঢুকে আলমারিতে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা, বিদেশী ২টি কম্বল, ২টি মোবাইল সেট লুট করে করে নিয়ে যায়। ওইসময় পরিবারের নারী সদস্যদের আত্বচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

হাফেজ মৌলানা মহি উদ্দিন অভিযোগ করে আরও বলেন, হামলার সময় তারা আমার স্ত্রী বুলু আক্তার ও মেয়ে নাহিদাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে লুটপাট চালায়। বর্তমানে অভিযুক্তরা হামলার ঘটনায় কোন মামলা করলে বসতভিটা দখলসহ এলাকা ছাড়া করবেন বলে হুমকি দিচ্ছে।

এ অবস্থায় আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

Previous Post

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তিবিদ বিজ্ঞানী ও গবেষক প্রয়োজন

Next Post

নলকূপ বিতরণ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Next Post
নলকূপ বিতরণ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নলকূপ বিতরণ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB