শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষতিসাধন

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
0 0
চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষতিসাধন
0
SHARES
321
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদের ইউনিয়ন বদরখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ৩০ ডিসেম্বর বেলা এগারোটার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম পুকপুকুরিয়া এলাকায় বসতবাড়ির চুল্লি থেকে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা।

এতে চারটি বসতবাড়ির সমুদয় মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, শুক্রবার বেলা এগারোটার দিকে বদরখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া এলাকায় মৃত মোজাহের আহমদের ছেলে আবদুল কাদের এর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা পাশের বাসিন্দা মৃত নুরুল আমিনের তিন ছেলে মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ এরশাদ ও সোহেল মিয়ার বাড়িতে ছড়িয়ে পড়ে।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পাশাপাশি চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

ততক্ষণে আগুনে চারটি বাড়ির সমুদয় মালামাল ভস্মীভূত হয়ে যায়। পরে দমকল বাহিনীর পানিবাহি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে আশপাশের একাধিক বসতবাড়ি অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পান।

ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে গিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানকে জানানো হলে তিনি (ইউএনও) উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৮টি কম্বল, ৬ কার্টুন কাপড়, বেশকিছু শুকনো খাবার ও সয়াবিন তেল সহায়তা হিসেবে দিয়েছেন।

এছাড়া অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে আমার ব্যক্তিগত তহবিল থেকে চার পরিবারকে নগদ ২০ হাজার টাকা দিয়েছি। সহায় সম্ভব হারিয়ে বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন। আমি পরিবারগুলোর পাশে এগিয়ে আসার জন্য কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য ও কক্সবাজারের জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, অগ্নিকাণ্ডে বদরখালীতে চার পরিবারের বসতবাড়ি পুড়ে যাওয়ায় বিষয়টি শুনে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন থেকে বেশকিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

বিষয়টি জেলা প্রশাসনের কাছে অবহিত করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আরো সহায়তা করা সম্ভব হয়।

Previous Post

উত্তরাধুনিক গল্প ও নিশিনগরী

Next Post

চকরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

Next Post
চকরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের  আনুষ্ঠানিক উদ্বোধন

চকরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB