কক্সবাজারের চকরিয়ায় এমপি জাফর আলম প্রদত্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৩০ ডিসেম্বর বিকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মগবাজার কমিউনিটি সেন্টার মাঠ) উদ্বোধনী ম্যাচে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদির ফুটবল টিম চকরিয়া শেখ জামাল ক্লাব ৩-২ গোলে হাটহাজারী ফুটবল একাদশকে হারিয়ে উড়ন্ত সুচনা করেছে।
তার আগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।
চকরিয়া উপজেলা ক্রীড়া পরিষদ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ জামান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের লায়ন আলমগীর চৌধুরী , উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, চকরিয়া পৌরসভার কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভার সাবেক কমিশনার জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও চকরিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা সেকান্দর বাদশা নাগু সওদাগর, জমির উদ্দিন মেম্বার ও চকরিয়া শেখ জামাল ক্লাবের কোচ নুরুল আবছার প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে মাঠে হাজারো ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। কানায় কানায় ভরপুর দর্শকদের করতালিতে দুই দলের খেলোয়াড়রা সুন্দর খেলা উপহার দেন। এতে স্টেডিয়ামজুড়ে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।







