কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পি.পি.এম বার এর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড কার্যালয়ে আগমন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার জেলা কমান্ড কার্যালয়ে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার নুরুল আবছার ও সাবেক কমান্ডার মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙ্গালী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, সুনিল বড়ুয়া, আবু তাহের, আবদুল কাদের, নুরুল হক, কামাল উদ্দিন, আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আলহাজ্ব এম.এ কাদির, শাহাব উদ্দিন হাওলাদার, আবদুল মান্নান, আবদুল ওয়ারেছ, মোঃ সলিম উল্লাহ, আনোয়ার হোসেন, ছলিম উল্লাহ সিকদার, ডা. ছলিম উল্লাহ খান, মিলন কান্তি পাল, সিরাজ, খালেক, কাশেম মাস্টার ও মনসুর উল হক প্রমুখ।







