শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে প্রজন্ম’ ৯৫-এর দুই দিনব্যাপী বর্ণিল রজতজয়ন্তী উৎসব কাল শুরু

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
0 0
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

১৯৯৫ সনে রামু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ সতীর্থদের সংগঠন প্রজন্ম’ ৯৫-এর পঁচিশ বছরের পথচলাকে উদযাপন করার লক্ষ্যে আগামী ৩০-৩১ ডিসেম্বর দুই দিনব্যাপী বর্ণিল রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে।

অনুষ্ঠানের থাকছে, ওপেন এয়ার কনসার্ট, আনন্দ র‌্যালী, স্মৃতিচারণ, বৃত্তি প্রদান, আলোচনা সভা, খেলাধুলা, ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, আতশবাজি সহ নানা আয়োজন।

রামুতে প্রজন্ম’৯৫ এর রজতজয়ন্তী উৎসবকে ঘিরে সর্বত্র বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওপেন এয়ার কনসার্ট মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতিও শেষের দিকে। রামুর বিভিন্ন সড়কের পাশে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙবেরঙের পোস্টার। জনগুরুত্বপূর্ণ একাধিক স্থানে আকাশে উড়ছে উৎসবের লোগো সম্বলিত বেলুন।
আয়োজকরা জানান- কাল ৩০ ডিসেম্বর, শুক্রবার, উৎসবের প্রথম দিন সকাল ১০ টায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে রজতজয়ন্তী উৎসব উদ্বোধন, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রজতজয়ন্তী স্মারকের মোড়ক উন্মোচন করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এবং প্রজন্ম’ ৯৫ রজতজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান ড. বদিউল আলম পাভেল।

৩০ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় রামু খিজারী হাই স্কুলে স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে গান পরিবেশন করবেন- দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক এর তারকা হাসান। আরো থাকবে ব্যান্ডদল স্টোন, ক্লোজআপ তারকা সালমা ও জনপ্রিয় শিল্পী ফারদিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আঁখি। কনসার্টের শুরুতে থাকবে আতশবাজি।

উৎসবের ২য় দিন ৩১ ডিসেম্বর, শনিবার কক্সবাজারস্থ হোটেল সীগালে শুধুমাত্র নিবন্ধিত প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গের অংশগ্রহনে ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হবে। এতে থাকবে সন্ধ্যায় প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি শিল্পীদের পরিবেশনা, রাতে র‌্যালেফ ড্র ও নৈশভোজ।

প্রজন্ম’ ৯৫ রজতজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান ড. বদিউল আলম পাভেল জানিয়েছেন- প্রতিবছর এ সংগঠনের উদ্যোগে পূর্ণমিলনী উৎসব পালন করা হয়। কিন্তু এবার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে।

স্থানীয় এবং দূরদূরান্তের বন্ধুরা অনেকদিন পর এ উৎসবের আনন্দ আয়োজনে শামিল হবে। উন্মুক্ত ওপেন এয়ার কনসার্টে আনন্দ ভাগাভাগির সুযোগ পাবে পুরো রামুবাসী। আয়োজন নির্বিঘœ ও সফল করতে প্রজন্ম’৯৫ এর সদস্যরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দুদিন ব্যাপী রজতজয়ন্তী উৎসবে আমন্ত্রিত অতিথি, প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গকে আমন্ত্রণ জানিয়েছেন।

Previous Post

মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার কার্যালয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

Next Post

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

Next Post
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB