বড়দিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার একমাত্র খ্রীষ্ঠানপল্লী ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চাবাগান এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ চলছে। বিশেষ করে প্রতিবছর বড়দিন ঘনিয়ে আসলে মালুমঘাট এলাকার খ্রীষ্ঠানপল্লী ও মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ঠান হাসপাতাল এরিয়া বদলে যায় বর্ণিল সাজে। খ্রীষ্ঠান পল্লীর বাসিন্দারা মেতে উঠেন অন্যরকম উৎসবে। প্রতিবছরের মতো এবারও মালুমঘাট চাবাগান এলাকার খ্রিষ্ঠানপল্লী সেজেছে নতুন আঙ্গিকে।
রোববার সরেজমিনে মালুমঘাট চাবাগান এলাকায় গিয়ে দেখে গেছে, বড়দিনের উৎসব ঘিরে খ্রীষ্ঠানপল্লীর স্থানীয় বাসিন্দাদের মধ্যে সম্প্রীতির অন্যরকম মেলবন্ধন। বড়দিন খ্রীষ্ঠান সম্প্রদায়ের অন্যতম উৎসব হলেও এখানে মেলবন্ধনের মিলিত হয়েছেন ধর্মবর্ণ নির্বিশেষে সবধর্মের মানুষ। উৎসব ঘিরে খ্রীষ্ঠানপল্লীর মানুষের ঘরে ঘরে চলছে অতিথি আপ্যয়নের হিড়িক। সাধ্যমতে প্রতিটি পরিবারের সদস্যরা নতুন কাপড় পরিধানে পাক পবিত্র হয়ে মেতেছেন বড়দিন উদযাপনে নানা আনুষ্ঠানিকতায়।
দিনের শুরুতে স্থানীয় উপাসনালয়ে সারিবদ্ধ নারী পুরুষ সবাই উপস্থিত হয়ে নতুন দিনের সৌভাগ্য কামনায় প্রার্থনা করেছেন। পুরো উপাসনালয়কে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। আগেরদিন থেকে খ্রীষ্ঠানপল্লীর পুরো এলাকা আলোকিত করা হয় নানা রঙের ছোঁয়ায়। ছিল যীশুর খ্রীষ্ঠের প্রতিচ্ছবিও। অনুষ্ঠানের মধ্যেদুপুরে মালুমঘাট চাবাগানস্থ ধর্মীয় উপাসনালয়ে মেমোরিয়াল ব্যপ্টিস্ট মন্ডলী আয়োজিত অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে কাটা হয়েছে কেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বড়দিনের কেক কাটেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্রী, মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ঠান হাসপাতালের পরিচালক জোসেফ অমুল্য রায়। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিল হোছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মনছুর আলম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খ্রীষ্ঠান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। তার প্রমাণ বাংলাদেশে একসঙ্গে সবধর্মের মানুষের বসবাস, আবার একসঙ্গে উৎসব পালন করতে পারে। তার মধ্যদিয়ে বাংলাদেশে সবধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়েছে। একইভাবে কক্সবাজারের চকরিয়া উপজেলাও এখন সবধর্মের মানুষ পাশাপাশি এলাকায় বসবাস করছেন। স্বাধীনভাবে নিজ ধর্মের উৎসব উদযাপন করছেন।
তিনি বলেন, আমরা চাই চকরিয়া পেকুয়া তথা পর্যটননগরী কক্সবাজার এভাবে সম্প্রীতির মেলবন্ধনে এগিয়ে যাক। মানুষে মানুষে সৌহার্দ্যপুর্ণ পরিবেশ বিরাজমান থাকুক। সবাই এভাবে ঐক্যবদ্ধ থাকলে অদুর ভবিষতে চকরিয়া পেকুয়ায় স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথা উঁচু করে দাড়াতে পারবে না। বড়দিনের উৎসব সবার জীবনে বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি। পরে সংসদ সদস্য আলহাজ জাফর আলম অনুষ্ঠানে সমবেত খ্রীষ্ঠান সম্প্রদায়ের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান। ##
ছবির ক্যাপশন
মালুমঘাট খ্রীষ্ঠানপল্লীতে কেক কাটছেন এমপি জাফর আলম, উপস্থিত আছেন ইউএনও, এএসপি ও থানার ওসি।







