শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ৫ ও ৬ জানুয়ারি

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
0 0
রামুতে সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ৫ ও ৬ জানুয়ারি
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ, বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ জানুয়ারি। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি করুনাশ্রী মহাথেরো। উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়–য়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বিজয় রক্ষিত মহাথেরো।

এতে আলোচনায় অংশ নেন- প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুন বড়–য়া, কার্যকরী সভাপতি শীলমিত্র থেরো, প্রকাশনা পরিষদের আহবায়ক প্রজ্ঞানন্দ ভিক্ষু, প্রয়াত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সংবাদ উপ-পরিষদের আহবায়ক দর্পণ বড়–য়া, যুগ্ন আহবায়ক সোয়েব সাঈদ, সদস্য সচিব অর্পণ বড়–য়া, অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের অর্থ সম্পাদক টিটু বড়–য়া, অভ্যর্থনা কমিটির সদস্য বিপন বড়–য়া ও প্রচার সম্পাদক শিপন বড়ুয়া।

এছাড়াও মতবনিমিয় সভায় রামু প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, সহ প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য কফিল উদ্দিন, সদস্য মো. সাইদুজ্জামান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়- আগামী ৫-৬ জানুয়ারি, বৃহষ্পতি ও শুক্রবার অনুষ্ঠিত প্রয়াত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন- কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান আলোচক থাকবেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। মূখ্য আলোচক থাকবেন- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি- ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওযার কাজল, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্টাতা প্রদীপ বড়ুয়া ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিট সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।

সভায় আরো জানানো হয়- দুদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে বুদ্ধপূজা, শোভাযাত্রা, অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, স্মৃতিচারণ ও ধর্মসভা, আলংনৃত্য, বুদ্ধকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির মাধ্যমে শেষকৃত্যানুষ্ঠান।

উল্লেখ্য ভদন্ত সারমিত্র মহাথেরো গত ১৯ এপ্রিল পরলোক গমন করেন। তিনি মৈত্রী প্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরো’র সুযোগ্য উত্তরসূরি ও প্রথম শিষ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্য্যবংশ ভিক্ষু সংস্থার ঊর্ধ্বতন সহ-সভাপতি, প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি, বিচিত্র ধর্মকথিক, সম্প্রীতি বান্ধব একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

Previous Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে চকরিয়ায় আনন্দ মিছিল

Next Post

বড়দিন উপলক্ষে মালুমঘাট খ্রীষ্ঠানপল্লীতে উৎসবের আমেজ

Next Post
বড়দিন উপলক্ষে মালুমঘাট খ্রীষ্ঠানপল্লীতে উৎসবের আমেজ

বড়দিন উপলক্ষে মালুমঘাট খ্রীষ্ঠানপল্লীতে উৎসবের আমেজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB