কক্সবাজারস্থ প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মাদরাসা-এ তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল কবির এর কবর জিয়ারত করেছেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ কবর জিয়ারত শেষে পরে তিনি অতিথি, সফরসঙ্গী ও অন্যান্যদের নিয়ে মেজবানে অংশগ্রহণ করেন।
অপরদিকে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ বিএ এর কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান।
জেলা পরিষদ চেয়ারম্যান মরহুমদ্বয়ের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। আল্লাহ যেন তাঁদের বেহেশত নসিব করেন দোয়া কামনা করেন। গণমাধ্যম কর্মী ও ক্রীড়া লেখক-সংগঠক আনোয়ার হাসান চৌধুরী কর্তৃক ইন্টারনেটে প্রেরিত বার্তায় উপরোক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।







