কক্সবাজার জেলার চকরিয়া ফাঁসিয়াখালী হতে অাগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন সন্ত্রাসী গ্রেফতার করেছে র্যাব-১৫।

র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল শনিবার ১৭ ডিসেম্বর রাতে এ অভিযান পরিচালনা করে। rab ১৫ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা সুত্রে এসব তথ্য জানা গেছে।
চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডি বাজার এলাকায় রফিক মেম্বারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের দোকানের সামনে অভিযান পরিচালা করে অস্ত্রগুলিসহ একজন অাটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় সে চিরিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সদাগর ঘোনা ইদ্রিচ অাহমদ ও মোর্শিদা বেগম এর পুত্র সোহেল অাহমদ (৩৭)। ধৃত ব্যক্তি স্বীকার করে তার নিকট অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রয়েছে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে দেশীয় তৈরী ২ টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে জানতে চাইলে সে জানায়, স্থানীয় এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।







