শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়নে অবিরাম কাজ করছেন- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
0 0
প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়নে অবিরাম কাজ করছেন- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ৯ ডিসেম্বর ২০২২ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান।

তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, মন্দির, গীর্জা নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে বন্ধুর এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।

আজ বান্দরবান জেলার আলীকদম থানার মারাইংতং ধম্মা জেদী ধর্ম বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বীর বাহাদুর এমপি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার। মানুষের কল্যাণে এ সরকার সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।

এ সরকার আগামি ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এতো জোয়ার ছিল না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার পার্বত্য এলাকার মানুষের কল্যাণের জন্য অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। তিনি সরকারের উন্নয়ন কাজে সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান।

ভরির মুখ মংপাইখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উঃ উইচারা মহাথের এর সভাপতিত্বে এসময় আলী কদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ ঞানিকা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বীর বাহাদুর এমপি পরে বিকালে লামা উপজেলার চম্পাতলা বৌদ্ধবিহার উৎসর্গ অনুষ্ঠানে যোগ দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে চম্পাতলা বৌদ্ধবিহারের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৪৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে চারটি পাকা সড়ক ও একটি ব্রীজ এবং ৪০ লাখ টাকা ব্যয়ে আলীক্ষ্যং জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত পাকা সড়ক ও ব্রীজ এবং মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

পরে মন্ত্রী বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং পুলিশ ক্যাম্প মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Previous Post

জুনে ঢাকা থেকে কক্সবাজার রেলে যুক্ত হবে

Next Post

পেকুয়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

Next Post
পেকুয়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

পেকুয়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB