কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেছেন, শিক্ষা, সমাজ, মুক্তিযুদ্ধসহ সর্বস্তরের অসামান্য অবদান রেখেছেন আলহাজ্ব নুরুল কবির। গুনী ও কৃতি মানুষটি আমার স্যার ছিলেন। আজ স্যারের স্মরণ সভায় প্রধান অতিথি থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি।
তিনি আরো বলেন, আলহাজ্ব নুরুল কবিরের আদর্শে আমাদের অনুপ্রাণিত হতে হবে। তিনি আামাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন।
কক্সবাজারস্থ মাদরাসা-এ তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল কবির এর ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
২২ নভেম্বর ২০২২ বেলা ১১টায় মাদ্রাসা গভর্নিং বডি, জেলা ও পৌর গাউসিয়া কমিটির উদ্যোগে কক্সবাজার বিমানবন্দর সড়কস্থ মাদ্রাসা-এ-ত্যৈয়বিয়া তাহেরিয়ায় উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার গভর্নিং বডি ও জেলা গউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক ইহসানুল কবির মুকুট।
মাদ্রাসায় তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম এর উপাধ্যক্ষ আলহাজ্ব সালাউদ্দিন মোহাম্মদ তারেকের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাহাদাত হোসেন আল কাদেরী।
বক্তব্য রাখেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর ফারুক।
ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পৌর গাউছিয়া কমিটির সভাপতি মোহাম্মদ এমদাদুল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আজিম, সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, কক্সবাজার আঞ্জুমানের পাবলিক রিলেশন কর্মকর্তা মোঃ একরামুল হক আলহাজ্ব আব্দুল হক, জেলা গাউছিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, আলহাজ্ব সিদ্দিক আহমদ সওদাগর, জেলা গাউছিয়া কমিটির মোঃ খোরশেদ আলম, ফারুক হোসেন, মোঃ মহসিন, হাসান উদ্দিন, মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মুসা, মোঃ ওসমান গনি, মাওলানা মোঃ সুলতান, মাওলানা নুরুল কাদের রেজভী, কারী গিয়াস উদ্দিন ও মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
এছাড়া কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাদে ফজর খতমে কুরআন, মজমুআয়ে সালাওয়াতির রাসুল তিলওয়াত ও খতমে গাউছিয়া শরিফ অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা শেষে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত সকলের মাঝে তাবারুক পরিবেশন করা হয়। _গণমাধ্যম কর্মী ও ক্রীড়া সংগঠক আনোয়ার হাসান চৌধুরী ইন্টারনেটে প্রেরিত বার্তায় উপরোক্ত তথ্য নিশ্চিত করেন।







