শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় সরকারি সেবার মানোন্নয়নে সনাকের ‘নাগরিক সভা’ অনুষ্ঠিত

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
0 0
চকরিয়ায় সরকারি সেবার মানোন্নয়নে সনাকের ‘নাগরিক সভা’ অনুষ্ঠিত
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সেবার মানোন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার সকাল ১১ টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কক্সবাজারের চকরিয়া কর্তৃক আয়োজিত নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্টিত সভায় বক্তারা চকরিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিসের সেবার ক্ষেত্রে বিভিন্ন সমস্যাদি তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে করণীয় সম্পর্কে মতামত ব্যক্ত করেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়ার সভাপতি ও চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বুলবুল জান্নাত শাহিন এর সভাপতিত্বে সনাক চকরিয়া কার্যালয়ে আয়োজিত নাগরিক সভায় উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, যুব সমাজের প্রতিনিধিবৃন্দ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সনাক-টিআইবি চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর এর সঞ্চালনায় উক্ত নাগরিক সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সনাক-টিআইবি চকরিয়ার চলমান প্যাকটা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন। তিনি উপস্থাপনায় বলেন, সনাক চকরিয়া সরকারি বিভিন্ন সেবাক্ষেত্রে মানোন্নয়নের লক্ষ্যে ২০২২ সালে প্রাথমিক শিক্ষায় রিংভং দক্ষিন পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষায় শাক্যমুনি উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভুমি অফিসকে নির্ধারণ করে কার্যক্রম শুরু করা হয় ।

উক্ত কার্যক্রম পরিচালনার মূল্য লক্ষ্য হলো সনাক চকরিয়া কর্তৃক গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি) এর সদস্যদের প্রশিক্ষণ প্রদানপূর্বক অ্যাপভিত্তিক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে উল্লেখিত সেবাখাতগুলোতে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা করা। এক্ষেত্রে চিহ্নিত সমস্যা সমাধানকল্পে সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া এসিজি সদস্যদেরকে নিয়মিতভাবে সহযোগিতা প্রদান করছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভার আয়োজন করছে।

তিনি বলেন, অ্যাপভিত্তিক কমিউনিটি মনিটরিং কার্যক্রম পরিচালনা, কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করা, বিভিন্ন দিবস উদযাপন ও ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সেবাগ্রহীতাদের সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া ইতোমধ্যে উল্লেখিত চারটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চারটি “এসিজি” গঠন করেছে এবং নির্বাচিত ৬৬ জন এসিজি সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে।

প্যাকটা প্রকল্পের কার্যক্রম তুলে ধরার পর সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি সেবাখাতসমূহের বিদ্যমান উল্লেখযোগ্য সমস্যাসমূহ তুলে ধরেন এবং সমাধানের লক্ষ্যে করণীয় নির্ধারণে মতামত ব্যক্ত করেন। বক্তাগণ সরকারি সেবাখাতের মানোন্নয়নের জন্য আলাদাভাবে গণশুনানী আয়োজনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠিত নাগরিক সভায় মতামত প্রদানপূর্বক বক্তব্য প্রদান করেন ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম.আর মাহমুদ, মন্জুর আলম, মনসুর আলম রানা, বাপ্পি শাহরিয়ার, এম রিদুয়ানুল হক, জুলফিকার আলী ভুট্টু, এনজিও প্রতিনিধি মো. শাহাব উদ্দিন, মো. মামুনুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থার প্রদিনিধি শারমিন জান্নাত ফেন্সি, সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা, সন্তোষ কুমার সুশীল, সারোয়ার জাহাঙ্গীর প্রমুখ।

Previous Post

কক্সবাজারে ইয়াবা মামলায় একজনের যাবজ্জীবন

Next Post

সর্বস্তরে অসামান্য অবদান রেখেছেন নুরুল কবির স্যার- জেলা চেয়ারম্যান মার্শাল

Next Post
সর্বস্তরে অসামান্য অবদান রেখেছেন নুরুল কবির স্যার- জেলা চেয়ারম্যান মার্শাল

সর্বস্তরে অসামান্য অবদান রেখেছেন নুরুল কবির স্যার- জেলা চেয়ারম্যান মার্শাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB