শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে সরকারি ৩০টি দপ্তর ডিজিটাল সেবা দিচ্ছে

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম থেকে by মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম থেকে
বুধবার, ৯ নভেম্বর ২০২২
0 0
আলীকদমে সরকারি ৩০টি দপ্তর ডিজিটাল সেবা দিচ্ছে
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

আলীকদমে ডিজিটাল উদ্বোধনী মেলায় সরকারি দপ্তর, এনজিও ও মাধ্যমিক বিদ্যালয়গুলো কনটেন্টভিত্তিক প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করবে। ডিজিটাল বাংলাদেশের ধারণা এবং ’৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম লক্ষ্য হলো জনগণকে ডিজিটাল পরিসেবার আওতায় আনা।

এ লক্ষ্যে উপজেলার সরকারি ৩০টি দপ্তর কি কি ডিজিটাল সেবা দিচ্ছে তা মেলার মাধ্যমে জনগণকে অবহিত করা হবে। বুধবার (৯ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরূমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন নবাগত এসি ল্যান্ড আরিফ উল্লাহ নিজামী, সহকারি প্রোগ্রামার মৃন্ময় দাশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ প্রমুখ। এতে প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এসএম জিয়াউদ্দিন জুয়েল ও রিপোর্টাস ক্লাব সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া ও সাধারণ সম্পাদক জয়দেব রানা-সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও মেহরুবা ইসলাম প্রেস ব্রিফিং-এ বলেন, সরকার জি টু জি এবং জি টু পি (গভর্মেন্ট টু গভর্মেন্ট এবং গভর্মেন্ট টু পিপলস্) পর্যায়ে ডিজিটাল সেবা দিচ্ছে। জনগণ পর্যায়ে মোবাইল ব্যাংকিং এবং সরকারি দপ্তরের সেবাগুলো আইবাস সিস্টেমে দেওয়া হচ্ছে। এই সেবাগুলোর সুফল জনগণের মাঝে পৌঁছে দিতে ডিজিটাল মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল পরিসেবা কি তা জানানোর অন্যতম একটি মাধ্যম হতে পারে ডিজিটাল উদ্ভাবনী মেলা। ১০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে আলীকদম উপজেলায় অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি দপ্তরসমুহ, এনজিও এবং ইসলামী ব্যাংক তাদের ডিজিটাল পরিসেবাগুলো তুলে ধরবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, সরকারের অভিপ্রায় হচ্ছে ’৪১ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার। সে লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ তামাকমুক্ত আলীকদম গড়ার কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি সরকারের ভর্তুকী দেওয়া সারগুলি কৃষকরা ন্যায্যমূল্যে এবং ন্যায়সংগতভাবে পাচ্ছে না কিনা তা জানাতে ১০ নভেম্বর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আলীকদমে।

এতে প্রধান অতিথি থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাললের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

ইউএনও মেহরুবা ইসলাম বলেন, ২০২৩ সালে একটি দুর্ভিক্ষের পদধ্বনী শোনা যাচ্ছে। এতে কৃষকদের মনোবল যাতে ভেঙ্গে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার। অনুষ্ঠিতব্য কৃষি সমাবেশের মাধ্যমে স্থানীয় কৃষকদের মনোবলকে উদ্দীপ্ত করা হবে। কৃষকরা সরকারি দপ্তরগুলো থেকে বিশেষ করে কৃষকদের জন্য কৃষি অফিস কি কি সেবা দেয় তা অবিহিত করা হবে।

অনুষ্ঠিতব্য উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি মেলায় স্থানীয় সাংবাদিকদেরকে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করার অনুরোধ করেন ইউএনও।

এক প্রশ্নের উত্তরে ইউএনও মেহরুবা ইসলাম জানান, সরকারের মোবাইল কোম্পানী টেলিটকের ইন্টারনেট পরিসেবা আলীকদম উপজেলায় আরো বৃদ্ধি করার জন্য তিনি উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নিবেন।

এছাড়া উপজেলার টিএন্ডটি’র ল্যান্ড ফোন ও ইন্টারনেট পরিসেবা এবং স্থানীয় ওয়াইফাই সংযোগের উচ্চমূল্য নেওয়ার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ইউএনও মেহরুবা ইসলাম বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনেরও নজরে এসেছে। শ্রীঘ্রই এ বিষয়ে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

Previous Post

বান্দরবানে মহাপিণ্ড দান অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা

Next Post

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Next Post

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB