কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল করিম (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত যুবক উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি চড়া পাড়া এলাকার জামাল উদ্দীন ছেলে।
বুধবার(০৯ নভেম্বর) দুপুর দেড় টার দিকে টইটং ইউপির পশ্চিম সোনাইছড়ি চড়া পাড়া এলাকার নিজ বাড়ির গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরের আব্দুল করিম নিজ বাড়ির একটি ডাল কাটতে গাছে উঠে। এসময় গাছের নিকটে থাকা বিদ্যুৎ লাইনের ৩৫ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায় আব্দুল করিম। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম চমকে রেফার করেন।
চট্টগ্রাম নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়।
টইটং ০৮ নং ওয়ার্ডের এম ইউপি মোঃ ইলিয়াস উদ্দিন রোকন জানান, এই বয়সে নিহত আব্দুল করিম ছিল পরিবারের আয়ের উৎস। তার অকাল প্রয়াণে পুরো এলাকার জুড়ে শোকের ছায়া নেমে আসে।
টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।







