শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বাংলা সাহিত্যের স্বর্ণ যুগ

ইউসুফ আরমান by ইউসুফ আরমান
শনিবার, ৫ নভেম্বর ২০২২
0 0
0
SHARES
426
VIEWS
Share on FacebookShare on Twitter

দু’শ বছরের স্বাধীন বাংলার ইতিহাস ভারত উপ-মহাদেশের মুসলিম শাসনামলে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈচিত্র্যময় অধ্যায় হিসেবে পরিগনিত। বাংলায় ১৪৯৩-১৫৩৮ সাল ছিল হোসেনশাহী যুগ। সে স্বাভাবিক কারণে শাসন ব্যবস্থা, সমাজ জীবন, সাহিত্য, শিল্পকলা, জ্ঞান-বিজ্ঞান চর্চা, দর্শন ও ধর্মীয় চেতনার চরম বিকাশ ঘটে।

বাংলাদেশের ইতিহাসে উল্লেখ আছে, মুসলমানদের আগমনের ফলে বাংলার সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা হয়।

সুখময় মুখোপাধ্যায় স্বজ্ঞানে এবং বিদ্বেষমুলকভাবে বলেন যে, হোসেন শাহ বিদ্যোৎসাহী ছিলেন না এবং হিন্দু সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করেন নি। অথচ এটি সর্বজনবিদিত ও সর্ব সম্মত তথ্য এই যে, হোসেন শাহী আমলে বাংলা সাহিত্যের স্বর্ণ যুগ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। সাহিত্য চর্চার প্রতি উদার মনোভাব শুধুমাত্র আরবি এবং ফারসি ভাষায় লিখিত গ্রন্থাবলির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং মাত্রাধিকভাবে তার সময়ে রচিত মহামূল্যবান গ্রন্থ ও রচনাবলি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলা লেখকদের মধ্যে মালাধর বসু, বিপ্রদাস, বিজয়গুপ্ত এবং যশোরাজ খান শ্রদ্ধাভরে তার হোসেন শাহ গুণকীর্তন করেছেন। মূলত বাংলা ভাষার প্রতি তার অসীম আগ্রহ ও মোহ ছিল। প্রভাবান্বিত হয়ে চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খান কবীন্দ্র পরমেশ্বর কে “মহা ভারত” রচনায় উৎসাহ দেন। পরমেশ্বর সম্ভবত বাংলা ভাষা “মহা ভারতের” সর্বপ্রথম অনুবাদক। পক্ষপাতদুষ্ট ঐতিহাসিক সুখময় মুখোপাধ্যায় এ সমস্ত কথা স্বীকার করতে চান না, বরং তিনি কটুক্তি করেন।

ইংরেজ শাসনকালে বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র, অন্নদাশঙ্কর রায়, অচিন্ত্যকুমার, সেনগুপ্ত, নবগোপাল দাশ, দেবেনচন্দ্র দাশ প্রভৃতি বাঙালী সাহিত্যিকেরা সরকারি কর্মচারী ছিলেন। এ থেকে প্রমাণ হয় না যে ইংরেজ সরকার বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। সুখময় বাবু ইংরেজ আমলের কবি-সাহিত্যিকদের সাথে তুলনা না করে মুঘল দরবারে আকবরের কবি-সাহিত্যিকদের সঙ্গে তুলনা করতে পারতেন। ফৈজি, আবুল ফজল, বাদউনী যে কবিতা, সাহিত্য ও ইতিহাস রচনা করেছেন তা কি আকবরের পৃষ্ঠপোষকতায় হয় নি? এমন কি হোসেন শাহ যে পন্ডিতদের সম্মান করতেন তার প্রমাণ পাওয়া যায় আতিরস সংবলিত লৌকিক প্রণয় কাহিনীতে; যা যশোরাজ খান ও কবিরঞ্জন রচনা করেন। এ দু’জন কবি হোসেন শাহ কে সন্তুষ্ট করার জন্য এ ধরণের যৌনতা বিষয়ক রচনায় ব্রতী হন।

সুলতান হোসেনশাহের উদার মনোভাব, মমত্ত্ব, পরোপকারী, পরধর্ম সহিষ্ণুতার প্রমাণ এই যে, তিনি চৈতন্যকে শ্রদ্ধা করতেন এবং তার প্রতি কোন যেন অসদাচরণ করা না হয় তার জন্য কর্মচারীদের নির্দেশ দেন। হোসেন শাহ তার প্রিয় দুই কর্মচারী রূপ ও সনাতন কে চৈতন্যের নিকট পাঠান তার কুশল জিজ্ঞাসার জন্য। রূপ ও মনাতন চৈতন্য প্রেমে পড়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন। এতে হোসেন শাহ কোন বাধা দেন নি।

“ঐছে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম
গৌড়ের নিকট গ্রাম অনুপম
তাহা নৃত্য করে প্রভু প্রেমে অচেতন
কোটি কোটি লোক আইল দেখিতে চরণ
গৌড়েশ্বর যবন রাজা প্রভাব শুনিয়া
কহিতে লাগিলা কিছু বিস্মিত হইয়া।

সুতরাং সুলতান হোসেন শাহের রাজত্বকাল কে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা যায় এবং তার সাথে সাথে শিল্পকলার যে অগ্রগতি হয়, বিশেষ করে স্থাপত্য শিল্পের তা তুলনা বিহীন।

লেখক পরিচিতি
ইউসুফ আরমান
দক্ষিণ সাহিত্যিকাপল্লী
বিজিবি স্কুল সংলগ্ন রোড়
০৬নং ওয়ার্ড, পৌরসভা
কক্সবাজার সদর।
০১৮১৫-৮০৪৩৮৮
yousufarmancox@gmail.com

Previous Post

চকরিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

Next Post

স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে- বীর বাহাদুর

Next Post
স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে- বীর বাহাদুর

স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে- বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB