কক্সবাজারের পেকুয়া রাজাখালীতে শিক্ষা বিষয়ক প্রেরণামূলক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেছেন, নারীদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এখন আর নারীরা ঘরের মধ্যে বন্দী থাকেন না। প্রতিযোগিতা মূলক বিশ্বে পুরুষ ও নারী সমান সম্পদ।
বিগত ১০ বছরের মধ্যে শিক্ষাক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা ভাল করেছে। মেডিকেলে ভর্তি, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরাই মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। আমি আজকে এখানে উপস্থিত থেকে ধন্য হয়েছি। এখানকার শিক্ষার্থীরা মেধাবী। ছাত্র-ছাত্রীদেরকে মনে রাখতে হবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তোমাদেরকে ভাল করে পড়ালেখা শিখতে হবে। তোমরা যখন ভাল পড়ালেখা জানবে মনে রাখবা তোমরাই সত্যিকার মানুষ হিসেবে এ সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি এখানে বক্তব্য রাখব না। বক্তব্য রাখবে শিক্ষার্থীরা। তোমরাই বলবে এ সমাজ ও রাস্ট্রের জন্য ভবিষ্যত প্রজন্ম হিসেবে কি প্রস্তুতি নিচ্ছ। নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করবা সে সম্পর্কে জানার জানার জন্য আমি এখানে এসেছি।
৩ নভেম্বর (বৃহস্পতিবার) মাগরিবের পর সন্ধ্যা ৬ টার দিকে শিক্ষা বিষয়ক প্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন।
ওই দিন সন্ধ্যায় রাজাখালী ইয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা বিষয়ক প্রেরণামূলক সভা অনুষ্টিত হয়। রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল ওই সমাবেশের আয়োজন করেন। সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক এবং ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে ও ইয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ। বক্তব্য রাখেন পেকুয়া ইউএনও পূর্বিতা চাকমা, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, রাজাখালী এয়ারআলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ উল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, রাজাখালী বিইউআই মাদ্রাসা ও ফৈয়জুন্নেছা স্কুল এন্ড কলেজের সভাপতি এ,জে,এম গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ শহিদ উল্লাহ বিএ, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, বারবাকিয়ার চেয়ারম্যান এ,এইচ,এম বদিউল আলম, শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোসেন, ফৈয়জুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, বিইউআই মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুক, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মহিউদ্দিন মাজেদ, আরএমও ডা: মুজিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, স্থানীয় ইউপি সদস্য বাদশাহ মিয়া, হাজী গোলাম রহমান, নুরুল আলম, শহীদ মোহাম্মদ সাইফুল্লাহ, ছমিউল্লাহ, নারী ইউপি সদস্য ছেনুয়ারা বেগম, শওকত আরা শেফু, আ’লীগ নেতা আবু তাহের, আবুল কাসেম আজাদ, জহির উদ্দিন, ছরওয়ার, গিয়াস উদ্দিন প্রমুখ। ওই দিন শিক্ষা বিষয়ক প্রেরণামুলক সভায় রাজাখালী ইউনিয়নের ৪ টি শিক্ষা প্রতিষ্টান অংশ নিয়েছে। এয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়, ফৈয়জুন্নেছা স্কুল এন্ড কলেজ, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা ও রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সমাবেশে উপস্থিত হন। রাজাখালী ইউনিয়ন পরিষদ ওই সভার আয়োজক ছিল।
সমাবেশে জেলা প্রশাসকের উপস্থিতিতে বক্তব্যে রাজাখালী এয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ উল্লাহ তার বক্তব্যে স্কুলের উন্নয়ন ও স্থানীয় কিছু সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণসহ অবকাঠামো নির্মাণের জোরালো দাবী তুলে ধরেন প্রধান শিক্ষক। জেলা প্রশাসকসহ প্রশাসনের গুরুত্বপূর্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা প্রধান শিক্ষকের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনেন এবং এ সব দাবীর স্বপক্ষে প্রয়োজনীয় পদক্ষেপেরও আশ্বস্থ করেন।







