শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুর রাজারকুলে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
0 0
রামুর রাজারকুলে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে। এরমধ্যে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থী ফলাফল প্রত্যাখান করেছেন এবং দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ফলাফল ঘোষনায় কারচুপির অভিযোগ এনেছেন।

বুধবার, ২ নভেম্বর রাজারকুল হালদারকুল ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

জানা গেছে- নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোটগ্রহণ শেষে মো. শহীদ উল্লাহকে (বৈদ্যুতিক পাখা) বিজয়ী ঘোষনা করা হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন- রামু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মহি উদ্দিন। এ নির্বাচনে অংশ নেয়া অপর ৫ প্রার্থী এ ফলাফল প্রত্যাখান করেছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আলী আকবর, শামসুল আলম (মোরগ), ছানা উল্লাহ, দুদু মিয়া ও আবুল হাশেম জানিয়েছেন- ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের নামে তাদের সাথে প্রতারনা করা হয়েছে।

ভোট শুরুর সময় ইভিএম এ শূণ্য ভোট দেখিয়ে ফলাফল এজেন্ট দেয়া হয়। কিন্তু ভোটগ্রহণ শেষে এজেন্ট বা প্রার্থীদের কাউকে ফলাফলের কপি দেয়া হয়নি। শুধুমাত্র প্রিসাইডি অফিসার নিজে হাতের লেখা ফলাফল সবার সামনে ঘোষনা করে এজেন্টদের বের করে দেন। অনেক এজেন্ট ফলাফলের কপি চাইলেও তিনি দেননি।

ফলাফল ঘোষনার পর প্রতারনার বিষয়টি টের পেয়ে ক্ষুব্দ ভোটাররা বুধবার রাতেই উপজেলা নির্বাচন অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম তাদের কোন পাত্তা না দিয়ে উল্টো হুমকী-ধমকি দিয়ে পরদিন আসার কথা বলে ফিরিয়ে দেন।

এদিকে এ নির্বাচনে প্রহসনমূলক ও কারচুপির প্রতিবাদে বৃহষ্পতিবার (৩ অক্টোবর) বিকালে এলাকায় মানবন্ধন, প্রতিবাদ সমাবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে প্রতিদ্বন্ধি ৫ প্রার্থী যথাক্রমে আলী আকবর (টিউবওয়েল), শামসুল আলম (মোরগ), ছানা উল্লাহ (আপেল), দুদু মিয়া (তালা) এবং আবুল হাশেম (ফুটবল) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত জনতা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে হালদারকুল স্টেশনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- এজেন্টদের নির্বাচনের ফলাফল না দিয়ে নিজেরাই পিছিয়ে থাকা এক প্রার্থীকে রহস্যজনক কারণে বিজয়ী ঘোষনা করে কেন্দ্র ছেড়েছেন প্রিসাইডিং অফিসার। ফলাফল দেখতে চাইলেও কাউকে না দেখানোটা কারচুপির প্রমাণ বহন করে। তাই অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন- রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম। তিনি জানিয়েছেন- বুধবার ফলাফল ঘোষনার পর রাতে অনেকে নির্বাচন অফিসে এসেছিলেন। তিনি তাদের বৃহষ্পতিবার সকালে আসার জন্য বলেছিলেন। কিন্তু কেউ আসেনি। এমনকি ফলাফলও নিয়ে যাননি। তিনি বলেন- যে কেউ নির্বাচন অফিসে এসে ফলাফল দেখতে পারবে।

প্রসংগত ইতিপূর্বে এ ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য মো. জুবাইর সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ফলে সদস্য পদটি শূণ্য হয়ে যায়।

Previous Post

পেকুয়ায় শিক্ষা বিষয়ক প্রেরণামূলক সভায় জেলা প্রশাসক

Next Post

পেকুয়ায় সিএনজি উল্টে চালকসহ আহত-৫

Next Post
পেকুয়ায় সিএনজি উল্টে চালকসহ  আহত-৫

পেকুয়ায় সিএনজি উল্টে চালকসহ আহত-৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB