আলীকদমের আমতলী অসথু ত্রিপুরা পাড়া এলাকা থেকে ৩২টি গরু ৩টি মহিষ আটক করা হয়েছে।
গরু- মহিষগুলি চোরাইপথে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা হচ্ছিল।
ওইপথটি দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের দখলে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোরে অভিযান পরিচালনা করে গরু মহিষগুলো আটক করে।
একটি সূত্র জানায়, অচিরেই আলীকদম পুরাতন হাসপাতালকেন্দ্রিক চোরাকারবারী চক্রটিকে আইনের আওতায় আনা হচ্ছে।







