শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় গাড়ি চাপায় হত ৮ ভাইয়ের পরিবারকে দেয়া হলো ঘর

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
0 0
চকরিয়ায় গাড়ি চাপায় হত ৮ ভাইয়ের পরিবারকে দেয়া হলো ঘর
0
SHARES
328
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় দ্রুতগতির পিকআপচাপায় প্রাণ হারানো সেই আট ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া নবনির্মিত সেমিপাকা ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে পরিবারের সদস্যদের মাঝে এসব ঘর হস্তাস্তর করা হয়।

এর আগে গত ২১ জুলাই আট ভাইয়ের পরিবারের হাতে জমির দলিল, খতিয়ান হস্তান্তর করা হয়। বুধবার সেখানে উপস্থিত থেকে উপহারের ঘরগুলো বুঝিয়ে দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জ জামান।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুল ইসলাম, উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হক, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী, ইউপি সচিব শহিদুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের মেম্বারসহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা।

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশের ফাঁড়ির পূর্বে পাশে মনোরম পরিবেশে দুই সারিতে সেমিপাকা ৮টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে দুটি রুম, একটি রান্না ঘর, একটি বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সুপেয় পানির জন্য টিউবওয়েল এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এরমধ্যে ওইসব পরিবার তাদের সংসারের ব্যবহার সামগ্রী সাজাতে শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে তারা পুরোপুরিভাবে বসবাস শুরু করবেন।

চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট নার্সারি এলাকায় ৮ ভাইয়ের প্রয়াত বাবা সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান পূর্বে ক্ষুদান্ন দান করে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন পরিবারের সদস্যরা।

এ সময় কক্সবাজারমুখী একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান ছয় ভাই- অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, স্মরণ সুশীল, চম্পক সুশীল ও রক্তিম সুশীল। এতে গুরুতর আহত হন নিহতদের ছোট ভাই-বোন সাকী সুশীল এবং প্লাবন সুশীল। পরে এই পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ অর্থ প্রদান করেন এবং প্রতিটি নিহত ও আহত পরিবারের জন্য একটি করে ঘর উপহার হিসেবে দেওয়ার আশ্বাস দেন।

সরকারি বরাদ্দে নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নিহত সকলের ছোটভাই প্লাবন সুশীল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দেশের প্রতিটি মানবিক মানুষগুলো যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের ঋণ কখনও শোধ করতে পারবো না। আমরা এতোদিন সরকারি জায়গার ওপর বসবাস করে আসছিলাম। এখন আমাদের একটা স্থায়ী ঠিকানা হলো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসকের কৃপায় আমরা মাথাগোঁজার ঠাঁই পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছেন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী ( ইউএনও) জেপি দেওয়ান বলেন, হতাহত আট ভাইয়ের পরিবারের ওপর বড় ধরনের একটা ট্রাজেডি ঘটে গেছে। তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা আমাদের পক্ষ সম্ভব নয়। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছেন। তাদের প্রতিটি পরিবারকে মুজিববর্ষের চলমান প্রকল্পের অধীনে একটি করে নতুন ঘর হস্তান্তরের নির্দেশ দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

এই প্রকল্পের আওতায় ডুলাহাজারায় সড়কে প্রাণ হারানো সেই আট পরিবার অর্থাৎ ৮ ভাইয়ের মা মৃণালীনি সুশীল, পপি সুশীল, গীতা সুশীল, সাকী সুশীল, তৃষ্ণা সুশীল, দেবিকা সুশীল, পূজা সুশীল ও শান্তা সুশীলকে ঘরের চাবি, জমির দলিল এবং খতিয়ান হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বুধবার ১২ অক্টোবর তাদের নবনির্মিত ঘর হস্তান্তর করা হলো।

ইউএনও জেপি দেওয়ান আরো বলেন, ডুলাহাজারায় সড়কে প্রাণ হারানো সেই পরিবারের জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সর্বস্তরের মানুষ সবসময় তাদের পাশে ছিলো। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকবেন বলে আশ্বড দেন ইউএনও।

Previous Post

দখলবাজ চক্রের কবল থেকে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা উদ্ধার

Next Post

সাপের কামড়ে শিশুর মৃত্যু

Next Post
সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাপের কামড়ে শিশুর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB