শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে ইউএনও’এর মতবিনিময়

মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি by মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
0 0
পেকুয়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে ইউএনও’এর মতবিনিময়
0
SHARES
374
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময় করলেন পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

এ সময় পেকুয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২শতাধিক পল্লী চিকিৎসক সেখানে উপস্থিত হন।

মতবিনিময় সভায়, পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা বলেন,’আপনাদের নিয়ে বৈঠক করার মূল উদ্দেশ্য হচ্ছে পল্লী অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা পৌঁছিয়ে দিতে পল্লী চিকিৎসকদের সেবা অত্যন্ত তাৎপর্য্যময়। আপনারা মানুষের পাশে থেকে থাকেন বলে পল্লীর হতদরিদ্র মানুষগুলো প্রাথমিক চিকিৎসাসেবা পেয়ে থাকেন। সে দিন অনাকাংখিত ঘটনা হয়েছে। আমরা ওই পরিস্থিতির জন্য দু:খ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে করে আর কোন অনাকাংখিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ বিষয়ে প্রশাসন ও পল্লী চিকিৎসকদের সজাগ থাকতে হবে। চিকিৎসা পেশায় আদর্শিকতা থাকতে হবে। নিবন্ধন ব্যতীত কাউকে ডাক্তার লিখা যাবে না। আপনারা প্রাথমিক চিকিৎসা সেবা দিবেন। সেলাই, ড্রেসিংসহ নরমাল চিকিৎসাগুলি পল্লী চিকিৎসকরা করে থাকেন। জটিল চিকিৎসা হলে রোগীকে আপনারা হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে দিবেন। প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আরো বৈঠকে মিলিত হবো। ট্রেনিং ও প্রশিক্ষণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের জ্ঞানের পরিধি ও চিকিৎসা সেবার মান বৃদ্ধি করার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে। মনে রাখবেন সরকারের স্বাস্থ্য ও চিকিৎসাবিধি আমরা সকলকে উপলদ্ধি করতে হবে এবং মানতে হবে।’

এ সময় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার পিয়াল পাল, পল্লী চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন জাফর আহমদ, নুরুল কবির, নুরুল কাদের, নাছির উদ্দিন, ডেন্টিস্ট আবদুল মান্নান, মো: সোহেল মানিক। পল্লী চিকিৎসক এমএ রহিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন পেকুয়ার কর্মরত সাংবাদিক মোহাম্মদ ফারুক, নাজিম উদ্দিন, এফএম সুমন। উপস্থিত ছিলেন পেকুয়ার কর্মরত সাংবাদিক মুহাম্মদ হাসেম, সাংবাদিক রিয়াজ উদ্দিন, রেজাউল করিম প্রমুখ। এ সময় পল্লী চিকিৎসকদের মধ্যে পেকুয়ার সাত ইউনিয়নের দুই শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

বক্তব্যে পল্লী চিকিৎসকরা বলছেন, ‘সে দিন অভিযানের নামে পল্লী চিকিৎসকদের অপমান ও মানহানি করা হয়েছে। আমরা ডাক্তার নই। সেটি আমরা লেখিও না। তবে আমরা পল্লী চিকিৎসক। আমাদের মাঝে অনেকেই ৪০ থেকে ৫০ বছর ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছি। সে দিন আমাদেরকে চরমভাবে হেয় করা হয়েছে।

প্রসঙ্গত ২৭ সেপ্টেম্বর পেকুয়ায় ভ্রাম্যমান আদালতে ৯ জন পল্লী চিকিৎসককে অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এ সময় ৯ পল্লী চিকিৎসককে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ৯ জন চিকিৎসককে গলায় প্ল্যাকার্ড লাগানো হয়। ভূয়া ও প্রতারক লিখে প্ল্যাকার্ডসহ ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে পেকুয়ায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়। ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রেক্ষিতে ওই দিন পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা পল্লী চিকিৎসকদের নিয়ে জরুরীভাবে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

Previous Post

ছেলের দা’য়ের কোপে রক্তাক্ত বাবা

Next Post

রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

Next Post
রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB