শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

থানচিতে সোলার প্যানেল বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রেস বিজ্ঞপ্তি by প্রেস বিজ্ঞপ্তি
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
0 0
থানচিতে সোলার প্যানেল বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
0
SHARES
315
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত মানুষের দিকটি বিশেষ বিবেচনায় রেখেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রেমাক্রীর ১ হাজার ৩ শ ২৭টি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে লক্ষাধিক টাকার সোলার প্যানেল সিস্টেমের বিদ্যুৎ সরঞ্জাম উপহার দিয়েছেন। শুধু তাই না সরঞ্জামগুলো স্থাপনের জন্য প্রত্যেককে নগদ টাকাও উপহার দিয়েছেন।

আজ বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রী বাজারে ‘পার্বত্য চট্টগামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ-২য় পর্যায়’ প্রকল্পের সহায়তায় সরবরাহকৃত ১ হাজার ৩২৭টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে গ্রীড লাইনের মাধ্যমে বিদ্যুত সুবিধা পেৌছানো অত্যন্ত দুস্কর ও ব্যয়বহুল। এসব এলাকায় আলো ও অন্যান্য বৈদ্যুতিক ব্যবস্থা প্রক্রিয়ার একমাত্র মাধ্যম ছিলো কেরোসিন বাতি বা ডিজেল জেনারেটর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় প্রত্যন্ত দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ ও স্থাপন করে দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ১০ হাজার ৮৯০ টি পরিবারকে সোলার হোম সিস্টেম এবং ২ হাজার ৮১৪টি সোলার কমিউনিটি সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বঞ্চিত পাড়া কেন্দ্র, দুর্গম এলাকার স্টুডেন্ট হোস্টেল, অনাথ আশ্রম কেন্দ্র, এতিমখানাগুলোতে বিতরণ ও স্থাপন করা হয়েছে।

মন্ত্রী পাহাড়িদের আশ্বস্ত করে বলেন, সমতল ও পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকায় প্রধানমন্ত্রী বিদ্যুৎ পেৌছে দিবেন।

পরে মন্ত্রী উপকারভোগীদের মাঝে বিদ্যুৎ সরঞ্জাম বিতরণ করেন এবং প্রত্যেক উপকারভোগীকে নগদ ৬৫০ টাকা করে বিতরণ করেন। প্রতিটি সোলার প্যানেল থেকে উপকারভোগীরা ১০০ ওয়াট পিক আওয়ার বিদ্যুৎ সোলার প্যানেল সরঞ্জামগুলোর মাধ্যমে ৪টি এলইডি বাল্ব, ১টি সিলিং ফ্যান, ১টি টিভি, ১টি চার্জ কন্ট্রোলার চালানো যাবে। এর আগে মন্ত্রী রেমাক্রী ইউনিয়নে অস্থায়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন।

মন্ত্রী এ প্রসঙ্গে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বান্দরবান জেলার ৭ উপজেলার প্রেত্যক উপজেলা ও ইউনিয়নে স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, রেমাক্রী ইউনিয়নে সরকার স্বাস্থ্য, শিক্ষা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন অব্যাহত থাকবে।

এসময় পার্বত্য উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মো. হারুন-অর-রশিদ, বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আবুল মনসুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকেৌশলী আবু বিন মো. ইয়াসির আরাফাত, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং উপস্থিত ছিলেন।

Previous Post

মহেশখালীতে পুলিশের অভিযান, টমটম জব্দ

Next Post

চকরিয়া বিএনপি আহবায়ক শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

Next Post
চকরিয়া বিএনপি আহ্বায়কের ইন্তেকাল

চকরিয়া বিএনপি আহবায়ক শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB