মহেশখালী উপজেলায় আইনশৃঙ্খলা মিটিংয়ের সিদ্বান্ত মোতাবেক ১৮ বছরের নিচে অ-প্রাপ্ত বয়স্ক কেউ যাতে গাড়ি না চালায় সেই সিদ্ধান্ত বাস্তবায়নে লক্ষ্যে বুধবার ২১ সেপ্টেম্বর সকাল থেকে মহেশখালী থানা পুলিশের এসআই মনিষ সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি ইউনিট মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারের চৌরাস্তার মোড়ে অবস্থান নিয়ে অ-প্রাপ্ত টমটম ড্রাইভার দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

এই সময়ে একাধিক অ-প্রাপ্ত টমটম ড্রাইভারদের সনাক্ত করে তাদের টমটম গাড়ী জব্দ করে।
ইতিপূর্বে উক্ত বিষয়ে পৌরসভা সহ উপজেলার অন্তর্গত সকল ইউপিতে উপজেলায় আইনশৃঙ্খলা মিটিংয়ের সিদ্বান্ত মোতাবেক ১৮বছরের নিচে অ-প্রাপ্ত বয়স্ক কেউ যাতে গাড়ি না চালায়,অন্য-থায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে জানিয়ে-
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিনের নির্দেশে মাইকিং করা হচ্ছে।

অদক্ষ ও অ-প্রাপ্ত বয়স্ক টমটম ড্রাইভার কারণে সড়ক দুর্ঘটনায় দ্বীপ উপজেলা মহেশখালীতে গত এক বছরে অন্তত ১০ জনের অধিক লোকের প্রানহানী হয়েছে।
মহেশখালী উপজেলায় আইনশৃঙ্খলা মিটিংয়ের সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছেন মহেশখালীর সচেতন মহল।
অ-প্রাপ্ত টমটম ড্রাইভারদের বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশের অভিযান চলমান রাখার অনুরোধ জানান তাঁরা।







