প্রতিনিধি:
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ইউনিয়ন। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর থেকে ৩৪ কিলোমিটার দূরের অবস্থিত এ দ্বীপের ইউপি নির্বাচন আপাতত অনুষ্টিত হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রথম দফায় কক্সবাজারের দুই পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদে গত ১১ এপ্রিল নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণের কারণে স্থগিত করা হয়েছিল। এর মধ্যে আগামী ২০ সেপ্টেম্বর সেন্টমার্টিন ইউনিয়ন ছাড়া অন্যান্য জায়গায় ভোট গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। একইদিন দেশের স্থগিত ১৬১টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ২০ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভার কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরুং, উত্তর ধুরুং, কৈয়ারবিল ও লেমশীখালী, মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম, পেকুয়ার টইটং, টেকনাফের হ্নীলা, সাবরাং, টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।#
: নিজস্ব প্রতিবেদক






