শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার আওয়ামী লীগ, দলকে ঢেলে সাজানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
0 0
কক্সবাজার  আওয়ামী লীগ, দলকে ঢেলে সাজানোর উদ্যোগ
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

 মাইনউদ্দিন  শাহেদ,

করোনা সংকট দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।দলকে ঢেলে সাজাতে ইউনিয়ন ও উপজেলা কমিটির সম্মেলন,নতুন নেতৃত্ব সৃষ্ঠি,গ্রুপিং থামানোসহ অন্তত ১০-১২টি গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আগাচ্ছে ক্ষমতাসীন দলটি।

গত বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী দলটির জেলা কার্যালয়ে কক্সবাজার জেলা কমিটির জরুরি সভায় সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানায়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

এর আগে গত ২৮ আগষ্ট দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপনের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। এ সভায় তিনি দলকে ঢেলে সাজানোর নির্দেশ দেন। এরপরই তিনদিনের মাথায় দলের দুইদিন ব্যাপী জরুরি সভা আহবান করা হয়। এ সভায় প্রধান অতিথি সিরাজুল মোস্তফা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজাতে হবে। তৃণমুলই সংগেঠনের প্রাণ শক্তি। এ জন্য দ্রুত ওয়ার্ড ও ইউনিয়ন এবং উপজেলা সম্মেলন সমাপ্ত করে নতুন নেতৃত্ব সৃষ্টি করার তাগিদ দেন তিনি। সভায় তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, তৃণমূলের সম্মেলন করতে গিয়ে যাতে মাদক ব্যবসায়ী ও অনুপ্রবেশকারীরা নেতৃত্বে আসতে না পারে-সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপির নির্দেশনা অনুযায়ী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে দল গোছানোর উদ্যোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা জোরদার করার জন্য জেলার নেতাদের সমন্বয়ে ১০টি সাংগঠনিক টিম গঠন করা হয়।

আগামী ১১ সেপ্টেম্বর মহেশখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ মাসের মধ্যে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে উখিয়ায় একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার আওতাধীন অন্যান্য উপজেলা ও পৌর কমিটির বর্ধিত সভাও সেপ্টেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন পর্যায়ের বর্ধিত সভা করার উদ্যোগ নেবেন। স

ভায় দীর্ঘদিন পার হলেও উপজেলা সম্মেলন শেষ করতে না পারায় পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পূর্বের উপজেলা কমিটিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে সভাপতির পদ শূন্য হওয়ায় সহ-সভাপতি মাষ্টার জাহিদ হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী রাজা, বদিউল আলম সিকদার, মোহাম্মদ শফিক মিয়া, জাফর আলম চৌধুরী, রেজাউল করিম, সাংসদ আশেক উল্লাহ রফিক., মাহবুবুল হক মুকুল, রনজিত দাশ, মাহাবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, আব্বাস উদ্দিন চৌধুরী, আবদুল খালেক, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, ফরিদুল আলম, তাপস রক্ষিত, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী ও আমিনুর রশিদ দুলাল প্রমূখ। #

Previous Post

সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিতই থাকলো

Next Post

সড়কের বেহাল দশা, ইসলামপুর শিল্প এলাকা বন্ধ হওয়ার উপক্রম

Next Post
টেকনাফের বন থেকে অস্ত্রসহ দুই ডাকাত আটক

সড়কের বেহাল দশা, ইসলামপুর শিল্প এলাকা বন্ধ হওয়ার উপক্রম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB