শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে ৩ দিনের অভিযানে ১৯৪ গরু-মহিষ আটক

মমতাজউদ্দিন আহমদ, আলীকদম থেকে by মমতাজউদ্দিন আহমদ, আলীকদম থেকে
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
0 0
আলীকদমে ৩ দিনের অভিযানে ১৯৪ গরু-মহিষ আটক
0
SHARES
339
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুদিন বিরতির পর আবারো মায়ানমার থেকে চোরাইপথে আসা গরু আটকে তৎপর হয়েছে উপজেলা প্রশাসন ও আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি)।

গত রবি, সোম ও মঙ্গলবার তিনদফা অভিযানে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি ট্রাস্কফোর্স দল ১৯৪ টি গরু-মহিষ আটক করেছে।

20220920 194510

এসব গরু-মহিষের স্থানীয় বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব গরু-মহিষ আটকে নেতৃত্ব দেন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুল ইসলাম ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম।

এসব গরু-মহিষের বড় দু’টি চালান গত সোমবার ও মঙ্গলবার আলীকদম বাজার থেকে ইজারাদারের রশিদ সংগ্রহ করে সড়কপথে ট্রাকযোগে নেওয়া হচ্ছিল।

গত রবিবার ৩৬টি মহিষ, সোমবার ১৯টি ট্রাকে ১১৭টি গরু এবং মঙ্গলবার সকালে ৩টি ট্রাকে ৪১টি আটক করা হয় বলে ৫৭ বিজিবি প্রদত্ত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, আলীকদম জোনের সহায়তা নিয়ে আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের কানামাঝি আর্মি ক্যাম্প চেক পোস্টে গরুর গাড়িগুলো আটকানো হয়।

পরে ইউএনও এবং বিজিবি অধিনায়কের নেতৃত্বে গরু-মহিষ বোঝাই ২২ টি ট্রাক সোমবার বিকেলে এবং মঙ্গলবার সকালে আটক করা হয়।

এর আগে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুমচি খাল এলাকা থেকে আরো ৩৬টি গরু জব্দ করেন ইউএনও এবং বিজিবির যৌথ টীম।

গত তিনদিনের অভিযানে সর্বমোট ১৯৪টি গরু-মহিষ আটক করার তথ্য নিশ্চিত করেছেন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবারের অভিযানে পশু বহনকারী ট্রাকগুলো স্থানীয় ভাড়ায় চালিত যানবাহন হওয়ায় ট্রাস্কফোর্স কর্তৃক যানবাহনগুলো তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবারের অভিযানে আটক হওয়া ১১৭টি গরু পরীক্ষা করে ৪৬টি গরু অ-দেশীয় এবং স্থানীয়ভাবে প্রতিপালিত নয় মর্মে চিহ্নিত করা হয়। এসব গরু আটক করা হয়।

অপরদিকে,৭১টি গরু দেশীয় গরুর দাবীর সমাধানের জন্য একদিন অপেক্ষার সিদ্ধান্ত নেন ট্রাস্কফোর্স। এরপর গরুগুলো আটক দেখানো হবে।

এদিকে, এই গরু-মহিষের ব্যবসাকে কেন্দ্র করে উপজেলা সদরে কয়েকজন জনপ্রতিনিধি ও ব্যবসায়ী মিলে গড়ে তোলে একটি চাঁদাবাজ সিন্ডিকেট।

এই চাঁদার টাকার ভাগ পুলিশ থেকে শুরু করে নেতা-পাতি নেতা এবং কয়েকজন সংবাদকর্মী ভাগ-ভাটোয়ারা করতো বলে জানা গেছে।

বান্দরবানে জেলা পর্যায়ে নবনিযুক্ত প্রশাসনের একজন কর্তাব্যক্তিকে ‘হাদিয়া’ দিতে হবে বলে ব্যবসায়ীদেরকে জানিয়ে গরু-মহিষপ্রতি চাঁদার হার বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয় ব্যবসায়ী-চাঁদাবাজ সিন্ডিকেটের একটি বৈঠকে।

স্থানীয় একটি রিসোর্টে অনুষ্ঠিত বৈঠকের একটি অডিও ক্লিপ থেকে এ তথ্য জানা গেছে।

Previous Post

‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’- দুদুক কার্যালয় থেকে বেরিয়ে এমপি জাফর

Next Post

কক্সবাজারে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

Next Post
কক্সবাজারে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজারে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB