শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’- দুদুক কার্যালয় থেকে বেরিয়ে এমপি জাফর

তাহজীবুল আনাম ট্রফি, কক্সবাজার। by তাহজীবুল আনাম ট্রফি, কক্সবাজার।
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
0 0
‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’- দুদুক কার্যালয় থেকে বেরিয়ে এমপি জাফর
0
SHARES
388
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া- পেকুয়ার সাংসদ ও আওয়ামী লীগ নেতা জাফর আলম দুদক কার্যালয়ে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে এসে প্রায় দুই ঘন্টা অবস্থান করেন। এ সময় সাংবাদিকরা ভিড় করলে তিনি বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এটাই লিখেন আপনারা।’

IMG 20220920 WA0015

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজারে দুদকের সমন্বিত কার্যালয়ে আসেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

এসময় তার সাথে ছিলেন স্ত্রী শাহেদা বেগম, যিনি চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও মেয়ে তানিয়া আফরিনও তাদের সঙ্গে দুদক কার্যালয়ে আসেন।

দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের তলব করে দুদক। প্রায় দুই ঘণ্টা দুদক কার্যালয়ে থাকার পর সংসদ সদস্য জাফর আলম একা বের হয়ে দ্রুত গাড়িতে ওঠেন।

আর তার স্ত্রী-সন্তানরা দুদক কার্যালয় থেকে বের হন সাড়ে তিন ঘণ্টা পরে বিকাল সাড়ে ৩টার দিকে।

তানভীর আহমদ সিদ্দিকী তুহিন সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, ছবি-ভিডিও বেশি-বেশি নেন। পরে দেখা যাবে।

তিনি বলেন, ‘সরকারি মেগা প্রকল্পে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আমার পিতা (এমপি জাফর) প্রতিবাদ করেছেন। যারা ইতিমধ্যে দুদকে জিজ্ঞাসাবাদের কবলে পড়েছেন তাদের একটি চক্র আমাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে। এর কোনো ভিত্তি নেই।

দুদকে অভিযোগ পড়েছে, এই পরিবার সরকারি জমি, চিংড়ির ঘের, জলমহাল দখল, মাদক কারবার, চাঁদাবাজি ও অবৈধভাবে বালু উত্তোলন করে সম্পদের মালিক হয়েছেন।

গত ২৪ আগস্ট দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এক চিঠিতে সংসদ সদস্য জাফর আলম, স্ত্রী শাহেদা বেগম, ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও মেয়ে তানিয়া আফরিনকে দুদক কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দিতে বলেন। ৪ সেপ্টেম্বর তাদের তলব করা হয়েছিল। কিন্তু ওই দিন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন থাকায় সাংসদ জাফর আলম সময় চেয়ে আবেদন করেন। মঙ্গলবার ছিল সেই দিন।

দুদক কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এ বিষয়ে কথা বলতে রাজী হননি। তিনি বলেন, এ ব্যাপারে কথা বলার সময় আসেনি।

Previous Post

এমপি জাফর দুদক কার্যালয়ে

Next Post

আলীকদমে ৩ দিনের অভিযানে ১৯৪ গরু-মহিষ আটক

Next Post
আলীকদমে ৩ দিনের অভিযানে ১৯৪ গরু-মহিষ আটক

আলীকদমে ৩ দিনের অভিযানে ১৯৪ গরু-মহিষ আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB