শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সূলভ মূল্যে বিক্রি করা হবে দ্বীপটি

 হামিদুল ইসলাম আরফাত by হামিদুল ইসলাম আরফাত
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
0 0
সূলভ মূল্যে বিক্রি করা হবে দ্বীপটি
0
SHARES
361
VIEWS
Share on FacebookShare on Twitter

খুবই সুলভ মূল্যে ‘মহেশখালী’ নামক এই যে এই দ্বীপটা বিক্রি করা হবে। এই যে মশাই, আসুন, দেখুন, এখানে আকর্ষণীয় সব অফার আপনার জন্য রয়েছে।

আপনি চাইলে এই যে মাঝখানে পাহাড় গুলো দেখছেন সারি সারি, দুর্গমতার চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো টুকরো টুকরো করে কেটে কাঁটা চামচ দিয়ে খেতে পারবেন পুডিং-এর মতো। খুবই সুস্বাদু হবে আসলে। এতে যে রস জমা হয়ে আছে কয়েক শতাব্দী ধরে, সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে।
এরপর এইখানে একটা চমৎকার রাজপ্রাসাদ আপনি তৈরি করে নিতে পারেন আপনার সুবিধা মতো।

এইখানকার বন্য পাখি আর প্রাণী গুলোর কথা আর নাই বললাম, কী যে অসাধারণ বুঝলেন! হালকা ঝাল দিয়ে, ছোপ ছোপ করে হালকা ঝোল দিয়ে যখন রান্না করবেন, ডেকচির ঢাকনা আলগাতেই আপনার জিভে জল এসে যাবে নিশ্চিত।

এইযে একদম পশ্চিমে প্যারাবন দেখছেন না? আপনাকে প্রথমে করতে হবে কী, গাছ গুলো কেটে ফেলতে হবে, বুঝেছেন? প্রচুর মশা থাকে কিনা! আবার ডেঙ্গু হয়ে যেতে পারে আপনার। আর কী বিশাল একটা খোলা জায়গা তৈরি হবে ভেবে দেখেছেন? হাহা!

এইযে চারদিকে সারি সারি মাছের ঘের আর লবণের মাঠগুলো দেখছেন না, এগুলো হবে আপনার প্রধান ইকনোমিক জোন। এইখানে চারদিকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কয়লা আর নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে প্রচুর। এই ধরেন ৩০/৪০ টা। এই বিদ্যুৎ শহরের পাড়াগুলোতে সাপ্লাই করে আপনি প্রচুর বৈদেশিক মুদ্রা থুক্কু বঙ্গীয় মুদ্রা অর্জন করতে পারবেন।

সোনাদিয়া, হাঁসেরচর, বরদিয়া এগুলো হবে আপনার বিকেল টাইমের বিনোদনের জায়গা। বউ বাচ্চা নিয়ে এইখানে আপনি চমৎকার অবসর কাটাতে পারেন। বাকি সময় পর্যটন কেন্দ্র হিসাবে ভাড়াও দিয়ে দিতে পারেন সমস্যা নাই। শুধু খেয়াল রাখতে হবে, এইখানকার বেজন্মাগুলা যেগুলা আগে এইখানে বাস করতো, অরা যেন কোনমতে ঢুকতে না পারে। খুবই খচ্চর এগুলা, বুঝচ্ছেন!

স্যরি অপ্রমিত ভাষায় কথা বলে ফেললাম, রাগ উঠলে বুঝলেন, ভাষার ঠিক থাকে না। যাই হোক। এই যে দেখুন, কী চমৎকার দ্বীপ! খুবই সুলভমূল্যে পাচ্ছেন।

লিখেছেন- হামিদুল ইসলাম আরফাত
শিক্ষার্থীঃ- ঢাকা বিশ্ববিদ্যালয়

Previous Post

পেকুয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় চেয়ারম্যানসহ দুইজন কারাগারে

Next Post

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Next Post
পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB