শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বদরখালীতে দোকানপ্লট দখলের অভিযোগ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
0 0
বদরখালীতে দোকানপ্লট দখলের অভিযোগ
0
SHARES
392
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের বদরখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও সমিতির প্রয়াত সম্পাদকের নামে বরাদ্দকৃত চারটি দোকানের প্লট জবরদখলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দোকানেরপ্লট গুলো দখলে নিয়ে গতকাল সকাল থেকে সেলো মেশিন বসিয়ে পাশের সাগর চ্যানেল থেকে বালু উত্তোলনপুর্বক দোকানের ওই জায়গায় ভরাট করা হচ্ছে।

ভুক্তভোগী প্লট মালিকপক্ষের লোকজন অভিযোগ তুলেছেন, দোকানের প্লটগুলো জবরদখলের ঘটনায় নেতৃত্ব দিচ্ছেন বদরখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও তাঁর ছেলে ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ তানভীর।

বদরখালী বাজারের পশ্চিমাংশে পাউবোর বেড়িবাঁধ লাগোয়া চারটি দোকানের প্লট মালিক বদরখালী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ এম. হোছাইন আহমদ ও সমিতির প্রয়াত সম্পাদক একেএম ইকবাল বদরী। তদমধ্যে সমিতির বরাদ্দ অনুকুলে একটি ও ক্রয়সুত্রে দুইটিসহ মোট তিনটির মালিক সাবেক চেয়ারম্যান হোছাইন আহমদ।

এ ঘটনায় ভুক্তভোগী দোকানপ্লট মালিক সাবেক চেয়ারম্যান আলহাজ হোছাইন আহমদ শুক্রবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একইসঙ্গে লিখিত অভিযোগ দিয়েছেন বদরখালী সমিতির সম্পাদক নুরুল আমিন জনির হাতে।

অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বদরখালী সমিতির সম্পাদক নুরুল আমিন জনি। তিনি বলেন, সাবেক চেয়ারম্যান হোছাইন আহমদ ও সমিতির প্রয়াত সম্পাদক ইকবাল বদরীর দোকানপ্লট জবরদখলের ঘটনাটি কোনভাবে মেনে নেওয়া যায়ন। মুলত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পেশি শক্তি দেখিয়ে এ কাজটি করছেন। সমিতির বর্তমান কমিটির সম্পাদক হিসেবে আমি তাকে বারণ করেছি, দোকানের প্লটগুলো দখল না করতে। তিনি কথা শুনছেনা।

সাবেক ইউপি চেয়ারম্যান এম হোছাইন আহমদ বলেন, ১৯৮২ সালে বদরখালী সমিতির ব্যবস্থাপনা কমিটির সিদ্বান্তের আলোকে সমিতির ১৬২জন সভ্যাকে একটি করে দোকানপ্লট বরাদ্দ দেওয়া হয়। তদমধ্যে ১২৪ নং দোকানপ্লট মালিক সমিতির প্রয়াত সম্পাদক ইকবাল বদরীর বাবা কবির আহমদ। ১২৭ নং দোকানপ্লট আমার বাবা ছৈয়দ আহমদ নামীয় বরাদ্দকৃত। অপর ১২৫ ও ১২৬ নং প্লট দুইটি আগের মালিক থেকে পরবর্তীতে আমি ক্রয় করি। এতদিন আমরা প্লটগুলো খালী জায়গা হিসেবে রেখে দিই।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের দোকানপ্লটের পাশে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর স্ত্রী নুরে মর্জিনা জন্নাত লাকীর নামে কেনা একটি দোকান আছে। কয়েকদিন আগে চেয়ারম্যান মোহাম্মদ আলীর তার স্ত্রীর দোকানঘর সংস্কারের অজুহাতে কৌশলে আমার তিনটি ও সমিতির প্রয়াত সম্পাদকের একটি দোকানপ্লট দখলে নেমেছে। পাশাপাশি চলাচল পথের জায়গাও তিনি দখলে নিয়েছেন। এখন পাশের সাগর চ্যানল থেকে সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলনপুর্বক সেখানে ভরাটের অপচেষ্ঠা চালিয়ে আসছে। এব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।

স্থানীয় লোকজন বলেছেন, আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বদরখালী সমিতির নতুন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। ইতোমধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে সমিতির বর্তমান কমিটির সভাপতি নুরুল আলম সিকদারের ছেলে সরওয়ার আলম সভাপতি পদে এবং কমিটির বেশিরভাগ সদস্য ফের প্রার্থী হয়েছেন। একারণে সবাই ভোটের মাঠ নষ্ঠ হবে এই আশঙ্কায় জবরদখলের বিরুদ্ধে কথা বলছেনা। এ সুযোগে আ.লীগ নেতা মোহাম্মদ আলী ও তার ছেলে তানভীর সাবেক চেয়ারম্যান ও সমিতির প্রয়াত সম্পাদকের দোকানপ্লট দখলে মেতে উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, আমি কারো দোকানপ্লট দখল করিনি। মুলত আমি সমিতি থেকে নিজের নামে বরাদ্দকৃত ও আমার স্ত্রী লাকীর নামে অন্যজন থেকে কেনা দোকানপ্লটে সংস্কার কাজ করছি। এই দোকানপ্লট আমি ১৯৯৪ সাল থেকে ভোগদখলে রয়েছি।

এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ভুক্তভোগী দোকানপ্লট মালিক সাবেক ইউপি চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটির আলোকে তদন্তসাপেক্ষে আইনী পদক্ষেপ নিতে উপজেলা সহকারি কমিশনারকে (ভুমি) নির্দেশ দেওয়া হয়েছে। ##

Previous Post

বিরোধ মীমাংসা করতে গিয়ে মেম্বার জেলহাজতে

Next Post

রামু কাউয়ারখোপের তা’লীমুল কুরআন মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত

Next Post
রামু কাউয়ারখোপের তা’লীমুল কুরআন মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত

রামু কাউয়ারখোপের তা'লীমুল কুরআন মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB