শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
0 0
কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

mde

0
SHARES
355
VIEWS
Share on FacebookShare on Twitter

‘বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ’র আদর্শিক অভিযাত্রার ৫৩ বছর শীর্ষক আলোচনা সভা করেছে সংগঠনের কক্সবাজার জেলা শাখা।

১ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিকাল ৩ টায় নিরিবিলি অর্কিডে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা আমীর, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সংগঠন সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী বলেন, অনেক বাধার পাহাড় পেরিয়ে ঈমানদীপ্ত এ কাফেলা ইসলামী ছাত্রসমাজের আদর্শিক অভিযাত্রার অর্ধশত বছর পেরিয়ে আরও তিন বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি, জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর, ইসলামী ছাত্রসমাজের সাবেক সংগঠন সচিব মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী।

এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, ইসলামী ছাত্রসমাজ শুধু একটি নাম নয়; এটি তৌহিদী ছাত্রজনতার অবিসংবাদিত একটি প্লাটফরম, এটি একটি বিপ্লব, একটি সমৃদ্ধ ইতিহাস, ঈমানদ্বীপ্ত ঐতিহ্যের এক অনবদ্য স্মারক। উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গানেদ্বীনের হাতে ১৯৬৯ সালের ৩ সেপ্টেম্বর ইসলামী ছাত্রসমাজের ঐতিহাসিক বুনিয়াদ স্থাপিত হয়। তাগুতি শক্তির মোকাবিলা, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ এবং ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ইসলামী ছাত্রসমাজের বলিষ্ঠ অংশগ্রহন ও সংগ্রামী ভূমিকা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এ সোনালী অতীতকে সামনে রেখে সাংগঠনিক কর্মতৎপরতাকে অধিকতর বেগবান করতে হবে।

সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সহ-অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী।

জেলা ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সদর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল্লাহ। সংগঠনের পরিচিতি নিয়ে ইংরেজিতে বক্তব্য রাখেন, স্কুল প্রতিনিধি আব্দুল্লাহ আল- ফাহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজ নেতা হাফেজ মাহদী হাসান, সিরাজুল মোস্তফা, মুহাম্মদ জুবাইর, চকরিয়া উপজেলা প্রতিনিধি মুহাম্মদ জুনাইদ, শহর শাখার নুর রহমান নাফিস, হামদান, আব্দুল্লাহ আমজাদ, কাউছার ইকবাল প্রমুখ।
দু’আ মাহফিলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীর কারামুক্তি, মাওলানা হাফেজ ছালামতুল্লাহ ও মাওলানা ইয়াছিন হাবিবের রোগমুক্তি এবং দেশ ও জাতির শান্তি- সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Previous Post

জেলা ফুটবল দলের সাবেক গোল রক্ষক রুহুল আমিনের উপর হামলার নিন্দা

Next Post

লামার সরই ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

Next Post
লামার সরই ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

লামার সরই ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB