কক্সবাজার জেলা ফুটবল দল এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক গোল রক্ষক রামুর কৃতি সন্তান রুহুল আমিন রকির উপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন- রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম ও সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু। বিবৃতিদাতারা বর্বরোচিত এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য সোমবার, ২৯ আগস্ট রাত সাড়ে ৯ টায় রামু চৌমুহনীতে হামলার শিকার হন রুহুল আমিন। হামলাকারিরা তাকে মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে দা দিয়ে কুপিয়ে জখম করে।
স্থানীয় নুরুল আমিন ও তার ছেলে মো. ফয়সাল এ হামলা চালায়। বর্তমানে রুহুল আমিন রকি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।







