শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ওসমান সরওয়ার আলম চৌধুরী ছিলেন বহুগুণে গুণান্বিত মানুষ -সিরাজুল মোস্তফা

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
শনিবার, ২৭ আগস্ট ২০২২
0 0
ওসমান সরওয়ার আলম চৌধুরী ছিলেন বহুগুণে গুণান্বিত মানুষ -সিরাজুল মোস্তফা
0
SHARES
353
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রদূত এবং মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১২ তম মৃত্যুবার্ষিকী রামুতে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

তিনি বলেন- অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী বহুগুণে গুণান্বিত মানুষ ছিলেন। তিনি রাজনীতি, শিক্ষার প্রসার, সমাজসেবা, ক্রীড়া, সংস্কৃতিসহ গণমানুষের কল্যাণে নিজ কর্মদক্ষতায় মানুষের হৃদয় জয় করেছিলেন।

ওসমান সরওয়ার আলম চৌধুরী শুধু কক্সবাজারের নন, তিনি বাংলাদেশের অন্যতম সমাজসেবক ছিলেন। শিক্ষা ও জনকল্যাণে তাঁর অবদান এদেশে বিরল। তিনি রামুর সন্তান হলেও যেখানে বিচরণ করেছেন সেখানেই নিজের কর্মকান্ডে সেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর মতো কীর্তিমান মানুষের আদর্শ অনুসরণ করে সবাইকে জনকল্যাণকর কাজে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৭ আগষ্ট) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন- মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য ওসমান সরওয়ার আলম চৌধুরী সংগ্রাম করে গেছেন।

তিনি ছিলেন রাজনীতিরও শিক্ষক। যে কারণে রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষার প্রসার, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতির সাথেও নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। তার মতো নেতা পাওয়া সবার জন্য সৌভাগ্যের। ওসমান সরওয়ার আলম চৌধুরীর জীবনের প্রতিটি কর্ম শিক্ষণীয়। কাজের মাধ্যমে তিনি সবার মাঝে অমর হয়ে থাকবেন।

স্মরণ সভায় ওসমান সরওয়ার আলম চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ওসমান সরওয়ার আলম চৌধুরী শিক্ষার প্রসারে সবচেয়ে বেশী অবদান রেখে গেছেন। ওসমান সরওয়ার আলম চৌধুরীর নৈতিক শিক্ষাই এখন তাঁর মূল চালিকা শক্তি। মরহুম বাবার আদর্শ লালন করেই এখন তিনি রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, প্রবীন আওয়ামীলীগ নেতা গোলাম কবির মেম্বার, জেলা আওয়ামীলীগ নেতা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন,

রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা,

কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনি ও আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, প্রবীন শিক্ষক কিশোর বড়–য়া, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা,

রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোজাফ্ফর আহমদ হেলালী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট একেরামুল হুদা, সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী, আওয়ামীলীগ নেতা নুরুল হক, অপূর্ব পাল, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম,

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল কালাম, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, রামু উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা নুরুল আজিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আনছারী, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ন আহবায়ক ইব্রাহীম খলিল ও এনামুল হাসান রিয়াদ প্রমূখ। স্মরণ সভা সঞ্চালনা করেন- রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক।

এর আগে সকালে ওসমান ভবনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১২ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী-অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রামু মন্ডলপাড়াস্থ মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর কবর জেয়ারত এবং ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

Previous Post

পেকুয়ায় অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা -থানায় অভিযোগ

Next Post

রামুতে স্বর্ণালংকার নিয়ে গৃহবধু উধাও

Next Post

রামুতে স্বর্ণালংকার নিয়ে গৃহবধু উধাও

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB