কক্সবাজারের পেকুয়ায় এনামুল হক নামের এক যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানো চেষ্টার অভিযোগ উঠেছে।
২৪ আগষ্ট (বুধবার) রাত ৭ টায় ও ২৫ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকার ইউসুফ আলীর স্ত্রী বুলুয়ারা আক্তার বাদী হয়ে সদর ইউপির জালিয়াখাকী এলাকার সাহাব উদ্দিনের ছেলে সাদ্দাম হোছেন, আলমগীরের ছেলে রমজান আলী, নুরুল আজিমের ছেলে মোঃ হৃদয়, খালেক, সুতাচুড়া এলাকার আজিজুর রহমানের ছেলে শফিউল আলম কে বিবাদী করে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীদের দীর্ঘ ২ বছর আগের ব্যবসায়ী সুত্রে ৩ হাজার টাকার একটি লেনদেন ছিল, এ লেনদেনের জের ধরে দলবদ্ধ হয়ে এনামুল হকের চলাচলের পথ আটকিয়ে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে তুলে নিয়ে অস্ত্র ফাঁসানো ও অস্ত্র হাতে দিয়ে একটি ছবি এবং খালি নন ননজুড়িশিয়াল স্টাম্প নেয়।
ভুক্তভোগী এনামুল হক বলেন, তারা আমাকে মারধর করে খালি স্টাম্প নিয়ে পকেটে থাকা নগদ টাকা ও ব্যবহারের মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় আইনিপদক্ষেপ নিলে প্রাণে হত্যা করার হুমকি প্রদান করে।
এ ঘটনায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরহাদ আলী বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







