শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ ও ভালো থাকে— এমপি কমল

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
0 0
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ ও ভালো থাকে— এমপি কমল
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে রামুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ সোমবার (২২আগস্ট) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন- বর্বোরোচিত এ বোমা হামলায় মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম আইভি রহমানসহ ২৪ জন শহীদ হয়েছেন। ১৫০ জনের মতো পঙ্গু অবস্থায় এবং তিন শতাধিক নেতাকর্মী এখনো আহত অবস্থায় জীবন যাপন করছেন।

এমপি কমল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের এক নম্বর আসামী ছিলেন মেজর জিয়াউর রহমান। বেঁচে থাকলে খুনি জিয়ার ফাঁসি হতো। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বোরোচিত গ্রেনেড হামলা করিয়েছে খুনি জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া। বিএনপি এখন ক্ষমতার আসার দিবাস্বপ্ন দেখছে।

বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। এনিয়ে বিএনপি সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি আবারো পেট্রোল বোমা, গ্রেনেড হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এমপি কমল বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো ও নিরাপদ থাকে। মানুষের মঙ্গলের জন্য আগামীতেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাকমারকুল ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা আহমেদ মুসা।

ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার ও জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনচারুল হক ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রবীন আওয়ামী লীগ নেতা ছিদ্দিক আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক,

যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, রাজারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার,

কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নবীউল হক আরকান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, মৎসজীবী লীগের সভাপতি সুযশ বড়ুয়া টাপু, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এম. সেলিম,

রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক এনামূল হক রিয়াদ, তারেক উদ্দিন মিশু, ঈমাদ সিকদার, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, রামু কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল কামাল, জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইনজামাম আহমেদ রামিম প্রমুখ।

Previous Post

সাংবাদিক মুজিবুল হক চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ

Next Post

চকরিয়ায় ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

Next Post
চকরিয়ায় ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

চকরিয়ায় ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB