স্মরণ
আজ আমাদের অকৃত্রিম বন্ধু, বিশিষ্ট ইতিহাস গবেষক, চকোরীর প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক জনাব মুজিবুল হক চৌধুরীর ২২ তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের আজকের (২২ আগস্ট) এই রাতে চকরিয়ার চিরিংগা থেকে কাকারাস্থ নিজ বাড়িতে ফেরার পথে মাতামুহুরি ব্রিজের উপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি অকাল প্রয়াত হন।
হৃদয়ের ঔদার্য দিয়ে নিমিষেই সকলকে জয় করার এক আশ্চর্য গুণ ছিল তাঁর। তাঁর অকাল প্রয়াণ আমাদের জন্য এক বিশাল ক্ষতি, যার থেকে বিস্মৃত হওয়া প্রায় অসম্ভব।
চকরিয়ার ইতিহাস লেখার অতৃপ্ত বাসনা কিংবা দায় নিয়ে অকস্মাৎ চলে গেলেন তিনি। কেউ এ কাজটি করতে পারলে আমি নিশ্চিত জানি তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে।
ইতিহাসের ছাত্র হিসেবে কাজটি করার জন্য অনেকে আমাকে অনুরোধ করেছেন, কিন্তু এ কাজে মাইন্ড সেট করার মতো সময় বের করা এ মুহূর্তে আমার পক্ষে সত্যি কঠিন। কেউ এ কাজটি করতে রাজী থাকলে আমরা প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে পারি।
মহান আল্লাহ আপনি আমাদের এই অকৃত্রিম বন্ধুকে বেহেশত নসিব করুন। আমিন।







