হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দিনব্যাপী কর্মসূচী পালন করবে কক্সবাজারের রামু উপজেলা যুবলীগ।
উপজেলা যুবলীগ সভাপতি রিযাজ উল আলম (সাবেক উপজেলা চেয়ারম্যান) ও সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকাল ৭টায় বাইপাসস্থ সংগঠনের কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং সকল নেতাকর্মীর কালো ব্যাচ ধারন।
সকাল সাড়ে ৮টায় শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকাল ১১ টায় দলীয় কার্য্যালয়ে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল।
দুপুর ১ টায় হাসপাতালের রোগীদের মাঝে খাদ্য বিতরন।
বিকালে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ গ্রহন।
উক্ত কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অাহবান জানিয়েছেন রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম চেয়ারম্যান ও সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়া।







