শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক প্রতিরোধে অঙ্গীকার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ৫ আগস্ট ২০২২
0 0
ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক প্রতিরোধে অঙ্গীকার
0
SHARES
412
VIEWS
Share on FacebookShare on Twitter

মাদক থেকে দূরে থাকা এবং সমাজে মাদকের বিস্তার প্রতিরোধে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার করেছে কক্সবাজার সদর উপজেলার ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একঝাঁক ছাত্রছাত্রী। মাদকের কুফল নিয়ে সচেতনতামূলক ক্লাস ক্যাম্পেইনে এ অঙ্গীকার করেন শিক্ষার্থীরা।

বুধবার, ৩ আগস্ট বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মাদক বিরোধী এ ক্লাস ক্যাম্পেইন আয়োজন করে- ইউএসএইড ইয়েস অ্যাক্টিভিটি এর আওতাধিন সিসিডিবি ও কক্সবাজার সদর ইয়েস রিসোর্স সেন্টার।

কক্সবাজার সদর ইয়েস রিসোর্স সেন্টার এর আরসিএমসি সদস্যদের পরিচালনায় ক্লাস ক্যাম্পেইন এ আলোচনায় অংশ নেন- সিসিডিভি’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইউনুস, ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এএনএম মাঈন উদ্দিন ও সাইফুল ইসলাম, ইউএসএইড ইয়েস অ্যাক্টিভিটি এর আওতাধিন সিসিডিভি’র প্রশিক্ষক মোশারফ হোসেন, কমিউনিটি অর্গানাইজার মর্জিনা আক্তার ও হাসিবুল হাসান, আরসিএমসি সদস্য দূর্জয় দাশ, শামীমা নাসরিন, মোরশেদ চৌধুরী সাকিব ও ইমরান আল নাহিয়ান।

অনুষ্ঠানে বক্তারা বলেন- সমাজে বর্তমানে মাদকের ভয়াল আগ্রাসন চলছে। মাদকের সহজলভ্যতার কারনে ছাত্রছাত্রী, উঠতি বয়সী সহ সব বয়সের নারী-পুরুষ সহজে মাদকে আসক্ত হচ্ছে। মাদকাসক্তরা প্রথমে পরিবার, আশপাশের ব্যক্তি ও পরে পুরো সমাজকে কলুষিত করে।

মাদকের অর্থ যোগাড় করতে গিয়ে অনেকে ছিনতাই, ছুরি-ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। তাই সহসা মাদকমুক্ত পরিবার, সমাজ ও দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সবচেয়ে বেশী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকাও অপরিসীম।

এছাড়াও ব্যতিক্রমী এ ক্লাস ক্যাম্পেইনে মাদকের কুফল, মাদক থেকে দূরে থাকার কৌশল, কিশোর-কিশোরীরা কিভাবে মাদকে আসক্ত হচ্ছে ও সে পথ থেকে ফিরিয়ে আনতে কি কি বিষয় মেনে চলা উচিত, পরিবারের সদস্যদেরকে কিভাবে পান, বিড়ি-সিগারেট বা তামাকজাত দ্রব্য থেকে দূরে রাখা যায়, আর্থসামাজিক অবস্থায় মাদকের কুফল সহ নানাবিধ সচেতনতমূলক বিষয়ের উপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করান সিসিডিভি’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইউনুছ। এসময় ছাত্রছাত্রীরা মাদকমুক্ত দেশ গড়া এবং মাদক প্রতিরোধে ভূমিকা রাখার দৃঢ় শপথ নেন।

Previous Post

ঢাকেশ্বরী মন্দিরে একদিন

Next Post

শাহেদা বেগমের বিরুদ্ধে তদন্তে দুদক

Next Post
শাহেদা বেগমের বিরুদ্ধে তদন্তে দুদক

শাহেদা বেগমের বিরুদ্ধে তদন্তে দুদক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB