শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে মানবকল্যাণ সোসাইটির শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ৩১ জুলাই ২০২২
0 0
রামুতে মানবকল্যাণ সোসাইটির শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামে মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় ব্যতিক্রমী শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৯ জুলাই বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন- সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে এবং প্রত্যেক ধর্মের অনুশাসন মেনে সমাজকে শান্তিময় করা সম্ভব।

প্রতিটি ধর্মে মানুষের প্রতি সম্মান প্রদর্শন আর মানবিক আচরণ বজায় রাখা এবং অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সৃষ্টির সেরা জীব হিসেবে প্রত্যেককে অসহায়, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা উচিত। এজন্য সকল ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে জনকল্যাণমূলক ও সম্প্রতি বজায় রাখার জন্য মানবকল্যাণ সোসাইটির এ উদ্যোগ প্রশংসনীয় এবং সময়োপযোগি।

সভায় ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন- কক্সবাজার খরুলিয়া মা’রিফুল কুরআন তাহফিজুল মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ওসমান, রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি, জোয়ারিয়ানালা চারি মহাতীর্থ আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্রের পরিচালক প্রজ্যা সত্য থেরো এবং রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিত কাজল কান্তি ব্রা²ন চৌধুরী।

এতে আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন- জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মিজান উল্লাহ সিকদার এবং ৩নং ওয়ার্ডের সদস্য আবদুল জলিল।

মানবকল্যাণ সোসাইটির সভাপতি মাহবুব আলম কোম্পানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- গুচ্ছগ্রাম সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ সভাপতি মো. ইলিয়াছ, আশরাফুজ্জামান, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি শুক্কুর মিয়া,

মানবকল্যাণ সোসাইটির সহ সভাপতি আবদু ছালাম কোম্পানী, অর্থ সম্পাদক ডা. খোরশেদ আলম, সংগঠনের সদস্য যথাক্রমে এরশাদুল হক, ফরিদুল আলম, হাসান আলী, মৌলানা সাজিদুল ইসলাম, মো. মামুন, জাকির হোসেন, মো. খোরশেদ আলম প্রমূখ। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তুরের জনসাধারণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ ফিতাকেটে মানবকল্যাণ সোসাইটির কার্যালয় শুভ উদ্বোধন করেন। সভায় জানানো হয়- এলাকার ৩০ জন যুবক এ জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবিক এ সংগঠন প্রতিষ্ঠা করে।

এতে সংগঠনের সস্যদের দেয়া মাসিক চাঁদার পুরো অংশ অসহায়, অসুস্থ, দরিদ্র পরিবারের ছেলে-মেয়ের বিয়ে সহ সামাজিক ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। ইতিমধ্যে এ সংগঠনের মানবিক বিভিন্ন কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

Previous Post

রামুতে ইউপি সদস্যের হামলার শিকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য

Next Post

বান্দরবানে বিদেশি পর্যটক বাড়ানোর উদ্যোগ, অনলাইনে আবেদন করতে পারবেন বিদেশিরা

Next Post
বান্দরবানে বিদেশি পর্যটক বাড়ানোর উদ্যোগ, অনলাইনে আবেদন করতে পারবেন বিদেশিরা

বান্দরবানে বিদেশি পর্যটক বাড়ানোর উদ্যোগ, অনলাইনে আবেদন করতে পারবেন বিদেশিরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB