কক্সবাজার জেলার আওতাধীন চকরিয়ার সাংগঠনিক উপজেলা মাতামুহুরি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে।
আজ ২৭ জুলাই বেলা ১১ টায় ইলিশিয়া জমিলা বেগম হাই স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা সালাহউদ্দিন আহমদ সিআইপি,
সাংসদ জাফর আলম, সাংসদ আশেকউল্লাহ রফিক, সাংসদ সাইমুম সরোয়ার কমলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।







