প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রামু উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৪ জুন বিকালে রামু চৌমুহনী স্টেশনে রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল কবির হেলালের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা থেকে ভার্চুয়ালে প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে।স্বাধীনতা বিরোধী চক্র আবারো সক্রিয় হয়েছে। বিএনপি এ দেশকে আবারো পাকিস্তান বানাতে চাই। দলমত নির্বিশেষে আওয়ামীলীগের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আহ্বান জানান।
রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে যারা প্রাননাশের হুমকি দিয়েছে।এটি জাতি কখনো মেনে নেবে না। আওয়ামীলীগের সকলকে সোচ্চার হতে হবে। প্রতিটি পাড়া,মহল্লা, গ্রামে, গঞ্জে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল।
এতে আরো বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সহ সভাপতি তপন বড়ুয়া, হানিফ বিন নজির, মাষ্টার নুরুল আমিন, নুর হোছাইন, রতন মল্লিক, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক মৃনাল বড়ুয়া,সুর্জন শর্মা, রামু উপজেলা আওয়ামী অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী,শেখ জুনায়েদ বিপ্লব, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ মিয়া, মোঃ ইউনুচ খানঁ,জহির আলা উদ্দিন, আকতার কামাল, রহমত উল্লাহ,আব্দুল মালেক সিকদার, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ সভাপতি শফিউল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকের আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গজর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউছুপ মেম্বার, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়েসুল ইসলাম, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোঃ শাহীন, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন সিকদার,দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম,শফিকুল ইসলাম রানা,খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন সিকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ প্রমুখ।
প্রত্যেক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে নেতৃবৃন্দরা সমাবেশে যোগদান করেন।







