বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুন) মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন বাবুলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি দরবেশকাটা স্টেশন এলাকা থেকে শুরু হয়ে আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ইলিশিয়া স্টেশন এলাকায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন বাবুলের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, আওয়ামীলীগ নেতা চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, বদরখালী ইউপি চেয়ারম্যান নূরে হোসাইন আরিফ, মাতামুহুরী উপজেলা যুবলীগের সভাপতি আনসারুল করিম, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মুহাম্মদ আসফি প্রমুখ। সমাবেশ থেকে অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হুমকিদাতা জনৈক ছাত্রদল নেতাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যতায় এর জবাব দিতে বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধভাবে রাজপথেই মোকাবেলা করবে।
মিছিল ও সমাবেশে মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ এবং আওতাধীন সকল ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহরাব মোস্তফা লিমনের নেতৃত্বে একটি মিছিল মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগদান করে।







