কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় দিনের খেলায় শক্তিধর রামু উপজেলা ২-০ গোলে কুতুবদিয়া উপজেলা’কে হারিয়েছে।
১ আগস্ট বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত ম্যাচে দুদলের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ লড়াই হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন,
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, আয়োজক কমিটির সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোসাইন নান্নু ও সদস্য রতন দাশ।
২ জুনের খেলা টেকনাফ উপজেলা বনাম মহেশখালী উপজেলা।







