শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

জমে উঠেছে ঈদের বাজার, একই মানের পণ্য বিক্রি হয় ভিন্ন মূল্যে, নকলপণ্যে বাজার সয়লাব

জেপুলিয়ান দত্ত জেপু, চকরিয়া: by জেপুলিয়ান দত্ত জেপু, চকরিয়া:
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
0 0
জমে উঠেছে ঈদের বাজার, একই মানের পণ্য বিক্রি হয় ভিন্ন মূল্যে, নকলপণ্যে বাজার সয়লাব
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় মার্কেট গুলোতে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের ভিড়ের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। পবিত্র ঈদুল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে চকরিয়া উপজেলা শহরে ক্রেতাদের উপচে পড়া ভিড়ও বৃদ্ধি পাচ্ছে।

কক্সবাজার জেলার অন্যতম চকরিয়া চতুর্মুখী উপজেলা হওয়ায় এ শহরে বিভিন্ন উপজেলা থেকে লোকসমাগমও প্রতিনিয়ত বাড়ছে। চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক দিয়ে চট্রগ্রাম থেকে কক্সবাজার জেলার প্রবেশদ্বার চকরিয়া উপজেলার উপর দিয়ে ঈদগাঁহ ও রামু পেরিয়েই পর্যটন নগরী কক্সবাজারে প্রবেশ করতে হয়।

চকরিয়া উপজেলার পূর্বে পার্বত্য বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলা। পশ্চিমে মহেশখালী,পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা অবস্থান হওয়ায় এ সব উপজেলার সংযোগস্থল চকরিয়া। পার্বাত্য লামা, আলীকদম উপজেলার অধিবাসী ও মহেশখালী, কুতুবদিয়া,পেকুয়ার বিশাল জনগোষ্ঠী নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়ের জন্য এ চকরিয়া শহরে এসে থাকেন। চকরিয়া থানার রাস্তা মাথা থেকে পুরাতন এসআলম কাউন্টার পর্যন্ত রয়েছে ৭/৮ টি বিশাল মার্কেট।

এসব মার্কেটে পাইকারি ও খুচরা দোকানসহ পাঁচশতাধিক বিক্রয় প্রতিষ্ঠানে রাতদিন ক্রেতাদের ভিড় জমে থাকে। চকরিয়া উপজেলা শহরের এ মার্কেটগুলোতে বিভিন্ন উপজেলা থেকে সিএনজি চালিত অটো, টমটম, ম্যাজিক গাড়ীর মত ছোট যানে করে ক্রেতারা প্রতিনিয়ত জমায়েত হয়। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হয় ছাত্র-ছাত্রীসহ সাধারণ পথচারীদের। জেলার অন্য উপজেলাসমূহ প্রধান সড়ক থেকে দূরে অবস্থিত হওয়ায় এসব উপজেলায় সকল প্রকার ব্রান্ডের পণ্য সহজে পৌঁছায়না। বিশেষ করে পাহড়ী ও সমুদ্র উপকূলীয় দুর্গম এলাকায় পৌঁছাতে পারে না। ফলে চকরিয়া উপজেলায় গড়ে উঠেছে রকমারি পণ্যের দোকান ও অভিজাত শপিং মল। এছাড়াও খাদ্য দ্রব্যের পাইকারি ও খুচরা দোকান রয়েছে এখানে।

বিশেষ করে এ উপজেলায় রয়েছে গার্মেন্টস পণ্যের বিশাল মার্কেট। এ মার্কেটগুলোতে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা পণ্য বিক্রয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন।

এ ব্যাপারে দৈনিক চকোরীকে চকরিয়া নিউ মার্কেট ব্যবসায়ীর সভাপতি ও সাংবাদিক আবদুল হামিদ জানান, চকরিয়া উপজেলা ব্যবসার জন্য অন্যতম আকর্ষণীয় একটি জোন। ঈদ উপলক্ষে কেনাকাটা ছাড়াও বিয়েসহ নানা ধরণের অনুষ্ঠানের জন্য পণ্য ক্রয়ের জন্য এ উপজেলা শহরে প্রতিনিয়ত ক্রেতাদের ভিড় থাকে। তাই ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য প্রশাসনের জোর নজরাদারীও বাড়ানো প্রয়োজন মনে করছি।

ঈদ যতই ঘনিয়ে আসছে মার্কেটের কাপড়চোপড়ের দোকানগুলোতে ভীড়ও লক্ষ্য করার মত।
ক্রেতাদের অভিযোগ, সুযোগ বুঝে ব্যাবসায়ীরা কম মূল্যের পণ্য বেশি মূল্য নিয়ে নিচ্ছে। গ্রামের সহজ সরল মানুষ পেয়ে অনেক ব্যবসায়ীরা অতিরিক্ত দাম হাকিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এতে সরল-সোজা গ্রামের হতদরিদ্রদের পোহাতে হচ্ছে ভোগান্তি।

দেখা গেছে,একই কোম্পানির একই মানের পণ্য বিক্রি হয় ভিন্ন ভিন্ন মূল্যে। আবার নকল পণ্যেও বাজার সয়লাব। পণ্য ক্রয়ে ক্রেতারা ভুল করে নকল পণ্য অধিক মূল্যে কিনে নিচ্ছে। এতে ক্রেতারা ঠকে যাচ্ছে প্রতিনিয়ত।

এ ব্যাপারে বাংলাদেশের ব্যবসায়ী সমিতির শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতি সচেতন মহলের জোর দাবী পণ্য সামগ্রীর মূল্য যেন নির্ধারণ করে দেওয়া হয়। অসাধু কিছু শিল্পোদ্যোক্তা শিল্পোৎপাদনের মাধ্যমে নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব করায় খাঁটি পণ্য নির্বাচন করা সাধারণ ক্রেতাদের পক্ষে দুরূহ হয়ে পড়ছে।

Previous Post

লামায় ডায়রিয়ার প্রকোপ, মৃত ১, আক্রান্ত শতাধিক

Next Post

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে শত শত একর কৃষি জমি অনাবাদী

Next Post
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে শত শত একর কৃষি জমি অনাবাদী

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে শত শত একর কৃষি জমি অনাবাদী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB