শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ইটভাটায় ‘বন্দি শৈশব’ পুড়ছে বনের কাঠ

হিরো আলম, পেকুয়া by হিরো আলম, পেকুয়া
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
0 0
ইটভাটায় ‘বন্দি শৈশব’ পুড়ছে বনের কাঠ
0
SHARES
337
VIEWS
Share on FacebookShare on Twitter

পেকুয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় অমানবিক শিশুশ্রমে বন্দী হয়ে শিশু জীবন। পোড়ানো হচ্ছে বনের গাছ। নিয়মানুযায়ী এসব ভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করার কথা। কিন্তু লোক দেখানোর জন্য কিছু কয়লা ভাটা পাশে রাখা হলেও আড়ালে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটাগুলোতে লক্ষ করা গেছে কাঠের স্তূপ। এসব কাঠ সংগ্রহ করা হচ্ছে পাশের বনাঞ্চল থেকে। আবার সৃষ্ট ধোঁয়ায় বৃদ্ধ ও শিশুদের দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এসব ইটভাটায় শিশু শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে।

শিশুশ্রম আইনকে তোয়াক্কা না করে শিশুদের দিয়ে কাজ করাচ্ছেন ভাটার মালিকরা। ভাটার ঝুঁকিপূর্ণ কাজে মজুরি বৈষম্যেরও শিকার হচ্ছে শিশুরা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলেও এ ব্যাপারে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ও টৈটং ইউনিয়নে গড়ে উঠেছে অন্তত ৪টি ইটভাটা। যার সবকটিই সরকারি অনুমোদন ছাড়া। আবার এসব ইটভাটায় ইট প্রস্তুত কাজে নিয়োজিত আছে অসংখ্য শিশু শ্রমিক। সরকার ঘোষিত শিশু শ্রম বন্ধ ঘোষণা করা হলেও এই আইন মানা হচ্ছে এসব ইটভাটায়।

তথ্য সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার টৈটং ও বারবাকিয়া ইউনিয়নে নতুন ও পুরাতন মিলে গড়ে উঠেছে ৪টি ইটভাটা। এরমধ্যে টৈটং ইউনিয়নে ৩ টি ও বারবাকিয়াতে ১টি ।

প্রসঙ্গত, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’ না মেনে পাহাড় কেটে মাটি নেওয়া হচ্ছে এবং ইট পোড়ানোর জন্য প্রাকৃতিক বনের কাঠ কাটা হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারায় উল্লেখ রয়েছে, ‘কোন ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানী হিসেবে কোন কাঠ ব্যবহার করতে পারবেন না’।

এ আইন অমান্য করলে ‘অনধিক ৩ বৎসরের কারাদন্ড বা অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন’ মর্মে এ আইনের ১৬ ধারায় বলা হয়েছে।

একই আইনের ৪ ধারায় উল্লেখ আছে ‘জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোন ব্যক্তি ইট প্রস্তুত করতে পারবেন না’।

৫নং ধারায় বলা আছে, ‘কৃষিজমি বা পাহাড় বা টিলা হতে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল ব্যবহার করা যাবে না’।

এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা দৈনিক চকোরীকে বলেন, ইটভাটা গুলোকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, অবৈধ ইটভাটা এবং তাতে বনের কাঠ পুড়ানো দুটিই দণ্ডনীয় অপরাধ। খুব শীগ্রই আমরা অবৈধ ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করার ব্যবস্থা করবো।

Previous Post

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান লেকে মাছ চাষ,নার্সারী করে ফায়দা লুণ্ঠন

Next Post

প্রধানমন্ত্রীকে অ‌ভিনন্দন জানিয়ে কক্সবাজা‌রে সাংবাদিকদের র‌্যালী

Next Post

প্রধানমন্ত্রীকে অ‌ভিনন্দন জানিয়ে কক্সবাজা‌রে সাংবাদিকদের র‌্যালী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB