মহেশখালীর উপজেলার গোরকঘাটা চৌরাস্তার মোড়ে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর মহেশখালী প্রতিনিধি শেখ আবদুল্লাহ সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন।
সন্ত্রাসী হামলার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের টিম ঘটনাস্থল হতে মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যেক্ষদর্শী সাংবাদিকরা এ.কে রিফাত জানান, ছোট মহেশখালী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সিরাজুল মোস্তাফা বাশি আত্মীয় স্বজন ও আবদুস ছামদ গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মারামারি হলে সাংবাদিক শেখ আবদুল্লাহ নিউজের ভিডিও ফুটেজ নিতে গেলে সিরাজুল মোস্তাফা বাঁশির লোকজন তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে অফিসার ইনচার্জ আবদুল হাই ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সাংবাদিক শেখ আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহেশখালী উপজেলা প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি’র নেতৃবৃন্দ।







