শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় স্কুলে কোচিং ফি না দেয়ায় ছাত্রীকে অফিসে ডেকে তিরস্কারের অভিযোগ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২
0 0
0
SHARES
321
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে পড়–য়া রাফি নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে কোচিং ফি আদায় না করায় অফিসে ডেকে বকাবকি করে মোবাইলে ঐ ছাত্রীর ছবি ধারন করে তিরস্কার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে ঘটে এ ঘটনা।

এ ঘটনায় রাফি’র পিতা রফিকুল আলম বাদী হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার খুটাখালী কিশলয় স্কুলে দীর্ঘদিন ধরে অবৈধ কোচিং চলে আসছিল। কোচিং ফি আদায় করা না হলে শিক্ষার্থীদের নানা ভাবে হেনস্থা করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাফি নামের ঐ স্কুলের দশম শ্রেনীর ছাত্রীকে প্রধান শিক্ষকের কার্যালয়ে ডেকে আনা হয়। এসময় তাকে কোচিং ফি আদায় করা হচ্ছে না কেন জানতে চান স্কুলের এডহক কমিটির সভাপতি সাইফুর রহমান।

একপর্যায়ে রাফি কোচিং করিনি বলাতে তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। এসময় তিনি কার মেয়ে জিঙ্গাসা করে তাঁর মোবাইলে ঐ ছাত্রীর ছবি ধারন করে উচ্চ বাক্যে হাঁকাবকা করেন।

বিষয়টি কান্নাজড়িত কন্ঠে ফোনে রাফি তাঁর পিতাকে জানালে তাৎক্ষনিক রফিকুল আলম স্কুলে গিয়ে ঐ ঘটনার কৈফিয়ত চান। এসময় স্কুল কতৃপক্ষ ঘটনাটি মিমাংসার চেষ্টা চালায়। এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন রাফির পিতা রফিকুল আলম।

তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হওয়ায় স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ ওই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমঝোতার জন্য তদবির চালাচ্ছেন।

ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, কিশলয় স্কুলের প্রধান শিক্ষক জোর করে ওই স্কুলের শিক্ষার্থীদের কোচিং ক্লাসে যাওয়ার নির্দেশ দেন। এছাড়াও কোচিং না করলে বাধ্যতামূলক প্রতিমাসে কোচিং ফি’র টাকা দেওয়ার তাগিদ দেন তিনি।

তবে স্কুলের অনেক শিক্ষার্থী প্রধান শিক্ষকের কথায় রাজি না হয়ে বিষয়টির প্রতিবাদ করে আসছিল।

তাতে প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে কোচিং ফি অনাদায়ী শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করে অফিসে ডেকে হেনস্থা করেন। এমনতর ঘটনাটি চাউর হলে ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আবদুর রহমান বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করেন।

জানতে চাইলে কিশলয় আর্দশ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম বিষয়টি অস্বীকার করে ভুল বুঝাবুঝি হয়েছে বলে দাবী করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ত্রিপুরা বলেন, বিষয়টি শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ##

Previous Post

টেকনাফে ১০ কোটি টাকার মাদক উদ্ধার

Next Post

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Next Post
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB