কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের নবম ব্যাচের শিক্ষর্থীদের বিদায় সংবর্ধনা ১১ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তিলাওয়াত, ত্রিপিটক পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত অতিথিদের সাথে নিয়ে বিদায়ী শিক্ষার্থীদের কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড.গোলাম কিবরিয়া ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রফেসর একেএম গিয়াস উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের ডীন, সহযোগী অধ্যাপক ড. খাঁন সরফরাজ আলী।
বিদায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাজিদুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক মো. নুরুল আমিন, প্রভাষক অরুপ রতন সাহা, প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক রায়হাতুল গীর কসবা, প্রভাষক নাজিয়া আক্তার এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাসহ আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন অনুষদের শিক্ষার্থী জামিল উদ্দিন এবং জান্নাতুল নাঈম জেরিন।







