শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ৮ ইউপি নির্বাচন, লঙ্ঘন হচ্ছে আচরণবিধি

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
0 0
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২৬ ডিসেম্বর ২০২১ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে চকরিয়া উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র-৪ অনুযায়ী, নির্বাচনী প্রচারের সময় দুপুর ২টার আগে এবং রাত ৮টার পর মাইক বা উচ্চ শব্দ হয় এমন যন্ত্র বন্ধ করার নির্দেশনা রয়েছে।

কিন্তু কিছুতেই তা মানছে না সর্বাধিক সংখ্যক প্রার্থী। হাট-বাজার ও জনবহুল এলাকায় চালানো পথসভায় ব্যবহার করা হচ্ছে একধরনের বিরক্তিকর হাইড্রলিক বাঁশি। অপরদিকে এসব প্রচারণা সকাল ১১টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত মাইকে সুউচ্চ শব্দে গানবাজনা চালানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায় উপজেলার ফাঁসিয়াখালী, খুটাখালী ও ডুলাহাজারা সহ প্রায় ৮ ইউনিয়নের বাজার সমূহে একযোগে ৫-৬টি মাইক নিয়ে চলে মেম্বার চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা।

গভীর রাত পর্যন্ত চলে এসব কার্যক্রম। এতে ব্যবহার করা মাইকের বিকট শব্দে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।

অপরদিকে এখন চলমান রয়েছে এইচএসসি, আলিম পরীক্ষা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে চলছে সমাপনী পরীক্ষা। সুউচ্চ শব্দের কারণে পরিক্ষার্থী কোমলমতি শিশুসহ ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় সীমাহীন বিঘ্ন ঘটছে।

এছাড়া বিকট ও বিরক্তিকর শব্দে বয়ষ্কসহ অসুস্থ রোগীরা পড়েছেন চরম বিপাকে। বাজার ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতা ও গ্রাম মহল্লায় এতে বিরূপ প্রতিক্রিয়ার ব্যক্ত করছেন।

এছাড়া চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের লোকজন দেয়াল ও গাছে পোষ্টার লাগিয়ে যাচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধি লংঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত।

এসব ঘটনা নিয়ে সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অথচ নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার কোন পদক্ষেপ নেই বলে একাধিক ব্যক্তি জানান।

ইউড্রোলিক বাঁশির বিরক্তিকর শব্দে চরমভাবে অতিষ্ট হচ্ছে বলে বিভিন্ন এলাকার জনসাধারণ অভিযোগ করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, কোথাও নির্বাচনী আচরণবিধি লংঘন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

এছাড়া কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের কেউ লিখিত অভিযোগ দিলে তাও প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

টেকনাফে ছেলে-মেয়ে সহ বাবার বিষপান, বাপ মেয়ের মৃত্যু

Next Post

চিরিঙ্গা ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণের দাবি

Next Post
চিরিঙ্গা ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণের দাবি

চিরিঙ্গা ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণের দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB