শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

উখিয়ায় ৭টি করাতকল জব্দ

ইমরান জাহেদ, উখিয়া ॥ by ইমরান জাহেদ, উখিয়া ॥
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
0 0
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

উখিয়া উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ পালংখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে গত ৭ ডিসেম্বর ৭টি অবৈধ স’মিল জব্দ করেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ’র সাথে পরিবেশ উন্নয়নের ব্যাপারে আলাপ করা হলে তিনি জানান, সবুজ সম্পদে ভরপুর এ উপজেলার বন সম্পদ রক্ষা ও উন্নয়নের ব্যাপারে অবৈধ স’মিল জব্দ, নির্বিচারে বালি উত্তোলন, পাহাড় কাটা ও আবাদি জমির মাটি কেটে পাচার, চাষাবাদের জমিতে নির্বিচারে স্থাপনা নির্মাণ বন্ধে স্থানীয় যুবসমাজ ও সচেতন মহলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এ উপজেলায় যোগদানের পর থেকে বালি উত্তোলন বন্ধে ব্যাপক ভূমিকা রাখা হয়েছে, যা এখনো বিদ্যমান রয়েছে। জব্দ করা হয়েছে বেশ কিছু অবৈধ বালি ও পাহাড়কাটার যানবাহন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক সমপরিমাণ জরিমানা আদায় করা হয়েছে।

ইটভাটা ও অবৈধ স’মিল প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে প্রতিষ্ঠিত ইটভাটা ও স’মিল বন্ধে যেকোন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি এব্যাপারে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করেন।

ইনানী শেখ জামাল জাতীয় উদ্যান পরিচালনা কমিটির সভাপতি শহিদুল্লাহ কায়সার জানান, ইনানীর সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন ১০ হাজার হেক্টর বনভূমির উন্নয়নে তারা কাজ করছে। কিন্তু স্থানীয় কিছু সংখ্যক দুর্বৃত্ত বন সম্পদ লুটপাট, পাহাড় কেটে মাটি পাচার ও নির্বিচারে বালি উত্তোলনের ফলে সরকারের মহান উদ্যোগ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

তবে বনভূমি সংরক্ষণে নিয়োজিত এনজিও সংস্থা আরণ্যক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোঃ আবু সরওয়ার জানান, বনসংলগ্ন এলাকায় যেসব মানুষ এতদিন বন নির্ভর হয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে তাদেরকে ফাউন্ডেশন অর্থায়ন করে ভিন্ন পেশায় সম্পৃক্ত করেছে। বর্তমানে তাদের অনেকেই স্বাবলম্বী। যে কারণে আগের তুলনায় বনের গাছ গাছালী কর্তন বা চুরি হচ্ছে না। তবে তিনি বলেন, কোর্টবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছু অবৈধ স’মিল স্থাপন করা হয়েছে। এসব স’মিলে চিরাই করা হচ্ছে বনের এবং ব্যক্তি মালিকানাধীন গাছগাছালী। যা পরিবেশ উন্নয়নে বাধাঁগ্রস্থ হচ্ছে বলে ওই কর্মকর্তা দাবী করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম বলেন, অবৈধ করাতকল গুলো উচ্ছেদের ব্যাপারে তৎকালীন বন রেঞ্জ কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন উপজেলার মাসিক সমন্বয় সভায় ৩০টি অবৈধ করাত কল উচ্ছেদের ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করলেও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন হয়নি।

ফলে সংঘবদ্ধ এসব করাতকল ব্যবসায়ী আরো বেপরোয়া হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে অবৈধ করাত কলের সংখ্যা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আন্তরিক সহযোগিতায় বাস্তবায়িত এ অভিযানে ৭টি অবৈধ করাতকল উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে উখিয়া থানায়।

Previous Post

কক্সবাজারে ৪ স্কুল শিক্ষার্থীকে অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Next Post

পেকুয়ায় কারামুক্ত দিদার মেম্বার সংবর্ধিত

Next Post
পেকুয়ায় কারামুক্ত দিদার মেম্বার সংবর্ধিত

পেকুয়ায় কারামুক্ত দিদার মেম্বার সংবর্ধিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB