শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আপডেট:চকরিয়ায় বন্দুকযুদ্ধ, নিহত ২, আটক-২

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
0 0
আপডেট:চকরিয়ায় বন্দুকযুদ্ধ, নিহত ২, আটক-২
0
SHARES
347
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন হিসেবে খ্যাত পশ্চিম বড় ভেওলাস্থ ইলিশিয়ার ডেবডেবী এলাকায় র‌্যাবের সঙ্গে সশস্ত্র ডাকাতদলের ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে।

এসময় ডাকাত দল ও র‌্যাবের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে তাদের ফেলে যাওয়া ঘটনাস্থল থেকে দুইজনকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ধারালো অস্ত্রসহ আটক করা হযেছে। সোমবার ৬ ডিসেম্বর ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তির মধ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ছগিরশাহ কাটা এলাকার নারায়ণ দাশের ছেলে বাবুল দাশ (৩৫) ও অপর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসময় আটক করা হয় উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নজির আহমদের ছেলে আবুল কালাম (৪৫) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান গ্রামের আবদুর রউফ এর ছেলে শাহনেওয়াজ টিপু (৫০)।

স্থানীয় সুত্রে জানা যায়, লিজ মূলে বৈধ মালিক মোয়াজ্জেম হোসাইন শাওন নামের এক ব্যক্তির মালিকানাধীন ও দখলীয় ৫৫০ একরের চিংড়ি প্রকল্পটি স্থানীয় বাসিন্দা ও জেলা পরিষদের সদস্য আবু তৈয়বের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট জোরপূর্বক জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

এরই অংশহিসেবে রোববার দিবাগত রাত একটার পর থেকে ওই প্রকল্পে অন্তত শতাধিক সশস্ত্র ডাকাত-সন্ত্রাসী অবস্থান নেয়।

গোপন সংবাদে খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব কক্সবাজার ক্যাম্পের একটি টিম। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ডাকাত-সন্ত্রাসীদল পিছু হটে।

অভিযানের একপর্যায়ে র‌্যাব ঘটনাস্থল থেকে দুইজনকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ধারালো অস্ত্রসহ আটক করে। বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা দুইজনকে উদ্ধার করে চকরিয়া উপজেচলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-পরিচালক (গণমাধ্যম) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপের অংশ হিসেবে মামলার প্রস্তুতি ও অস্ত্র-গোলাবারুদসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Previous Post

টেকনাফে কোস্টগার্ড পূর্ব জোন (বিসিজি)স্টেশনের ভবন উদ্বোধন

Next Post

চকরিয়া কৃষকের ক্ষেত গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত, মারধরে আহত-৩

Next Post
চকরিয়া কৃষকের ক্ষেত গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত, মারধরে আহত-৩

চকরিয়া কৃষকের ক্ষেত গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত, মারধরে আহত-৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB