শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বাংলাদেশী ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ২১ নভেম্বর ২০২১
0 0
বাংলাদেশী ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে আটকের ১৩ ঘণ্টা পর ৪টি ফিশিং ট্রলারসহ বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।

গতকাল ২০ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার সময় বাংলাদেশ জলসীমা সাগরে মাছ শিকার করার সময় সেন্টমার্টিনের অদূর থেকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা দুই দফায় ৪টি ফিশিং ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যায়।

অবশেষে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সহযোগিতায় আটক করে নিয়ে যাওয়া ২২ জেলেকে ফেরত দিতে বাধ্য হয় মিয়ানমার নৌবাহিনী।

সূত্রে জানাযায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাগরে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা ৪টি ট্রলারসহ তাদেরকে নিয়ে সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছান।

ট্রলারসহ জেলেরা ফেরত আসার বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ফিশিং ট্রলারগুলো ফেরত দিয়েছে। জেলেরা সবাই সুস্থ আছে।

কোস্টগার্ড বাহিনীর প্রচেষ্টায় ট্রলারসহ জেলেদের মিয়ানমার নৌবাহিনী ফেরত দিয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন।

স্থানীয় জেলেরা জানান, ১৯ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সেন্টমার্টিনের বাসিন্দা নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন চারটি মাছ ধরার ট্রলারে ২২ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান। শনিবার সকালে দ্বীপের পূর্বদিকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা এসে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ট্রলারসহ ২২ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যান।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ১৩ ঘণ্টা পর চারটি ট্রলারসহ ২২ মাঝিমাল্লা ফেরত এসেছেন। মিয়ানমারের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত এনেছে কোস্টগার্ড।

ট্রলার মালিক মো. আজিম বলেন, সাগরে মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরা নিয়ে যাওয়ার বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়। পরে কোস্টগার্ডের প্রচেষ্টায় চারটি ট্রলারসহ জেলেদের ফেরত দেয় মিয়ানমার নৌবাহিনী। তাদের ফিরে আসাতে পরিবারসহ সবার চিন্তা দূর হয়েছে।

সেন্টমার্টিন স্টেশন কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, মাঝিমাল্লা সহ ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর সেদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় পক্ষের দীর্ঘক্ষণ আলোচনা চলে। একপর্যায়ে উভয় পক্ষের কার্যক্রম শেষে তাদের ফেরত আনা হয়েছে।

Previous Post

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আউটকাম বেইসড কারিকুলাম” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Next Post

পেকুয়ায় ৪৫০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

Next Post
পেকুয়ায় ৪৫০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

পেকুয়ায় ৪৫০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB